সরকারের বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৯২৯ জন

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৯:২৮ পিএম

মাঠ পর্যায়ের প্রশাসনে যোগ হতে চলেছে এক ঝাঁক নতুন মুখ। সরকারি চাকরির বিভিন্ন ক্যাডারে ১,৯২৯ জনকে নিয়োগ দিয়ে ৪০তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি কর্ম কমিশন-পিএসসি এই বিসিএসে যে ১ হাজার ৯৬৩ জনকে নিয়োগের সুপারিশ করেছিল, তাদের মধ্যে ৩৪ জন নিয়োগের তালিকা থেকে বাদ পড়েছেন।

মঙ্গলবার (১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালায়ের সিনিয়র সচিব কেএম আলী আজমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সিভিল সার্ভিসের প্রবেশ পদে ২২ হাজার টাকার মূল বেতনে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বেতনক্রম শুরু হবে।

তাদের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে চাকরি সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানে সরকার চাইবে, সেখানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে।

নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এই সময়ে কেউ চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কোনও কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের পরামর্শ ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

প্রশিক্ষণ সাফল্যের সাথে শেষ করে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং শিক্ষানবীশকাল সন্তোষজনকভাবে শেষ করলে চাকরিতে স্থায়ী করা হবে।

নিয়োগপ্রাপ্তদের আগামী চার ডিসেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: রেমিট্যান্স প্রবাহে ধস, আট মাসের মধ্যে সবচেয়ে কম

ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরবর্তী নির্দেশনা না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগ দেবেন। নির্ধারিত তারিখে যোগ না দিলে তিনি চাকরিতে ‘যোগদান করতে সম্মত নন’ বলে ধরে নেওয়া হবে এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

এক হাজার ৯০৩টি পদে নিয়োগের জন্য ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হলেও পরে পদ বাড়ানো হয়।


একাত্তর/আরএ

চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 
আওয়ামী লীগের সময় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন...
সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ধরনের সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর