হাসপাতালে রণবীর-আলিয়া দম্পতি

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১২:২৩ পিএম

নিজেদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে হাসপাতালে পৌঁছেছেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। 

রোববার (৫ নভেম্বর) সকালে আলিয়াকে নিয়ে মুম্বাইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে পৌঁছান রণবীর।

ঘনিষ্ঠ সূত্রে খবর, অন্তঃসত্ত্বা আলিয়া বিশেষ ভাবে শরীরের যত্ন করেছেন। বিশ্রাম নিয়েছেন ঠিকই। সেই সঙ্গে সকালে উঠে নিয়মিত যোগব্যায়াম, শরীরচর্চাও জারি রেখেছেন। 

জানা গেছে, প্রাকৃতিক উপায়ে সন্তানের জন্ম দিতে চান নায়িকা। ছুরি-কাঁচির ঝঞ্ঝাটে যেতে চান না।

আলিয়া ও রণবীরের প্রথম সন্তানের অপেক্ষায় গোটা বলিউডও। দুই তারকার ভক্তরাও এই খবরে দারুণ খুশি। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যা বইছে। এখন শুধু সন্তানের জন্মের অপেক্ষা।

image


রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রথম সন্তানকে নিয়ে অসম্ভব উচ্ছ্বসিত পরিচালক ও আলিয়ার বাবা মহেশ ভাট। দাদু হওয়ার অপেক্ষা আর সইছে না তার।

উচ্ছ্বাস চেপে না রাখতে পেরে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, 'আরেকটা সূর্য ওঠার অপেক্ষায়, জীবনে নতুন ভোর দেখব আমরা।'

চলতি বছরের এপ্রিলেই গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর-আলিয়া। এরপর জুনে সোশ্যাল মিডিয়ায় প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন জনপ্রিয় তারকা দম্পতি। আলিয়ার আলট্রাসাউন্ড হচ্ছে, পাশে বসে রণবীর। ছবি দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, 'আওয়ার বেবি...কামিং সুন।' 

আরও পড়ুন: মুগ্ধতা ছড়ালো অন্তঃসত্ত্বা বিপাশা বসুর ছবি

আপাতত সন্তানজন্মের কথা মাথায় রেখেই কাজ থেকে কিছুটা বিরতি নিচ্ছেন রণবীর। সদ্যোজাত ও হবু মায়ের সঙ্গে বেশি সময় কাটাবেন বলেই নতুন কোনও ছবি সই করছেন না তিনি।

তবে আলিয়া অবশ্য প্রেগন্যান্সির সময়ও কাজ করেছেন। 'হার্ট অব স্টোন'-র মতো আন্তর্জাতিক ছবিতে অভিনয়ের পাশাপাশি 'ব্রহ্মাস্ত্র' এবং 'ডার্লিংস'-র প্রচারও করেছেন তিনি।


একাত্তর/এসজে

কান ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে আলোয় যখন ভারতের নাম উজ্জ্বল করছেন আলিয়া ভাট, ঠিক তখনই নেটপাড়ার একদল ‘নীতি পুলিশ’ যেন ওত পেতে বসেছিল তাঁকে ট্রল করার জন্য। আলিয়ার রেড কার্পেট লুকের একটি ভিডিও ভাইরাল...
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর 'ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস' বা বাফটাতে প্রথমবার অংশ নিতে যাচ্ছেন বলিউড কুইন আলিয়া ভাট। মঙ্গলবার ব্রিটিশ অ্যাকাডেমির পক্ষ থেকে ২০২৬ সালের...
বলিউডে অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে বেশ শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন আলিয়া ভাট। ‘গ্ল্যামার গার্ল’ তকমা থেকে বেরিয়ে নিজেকে ভেঙেছেন বহুমাত্রিক রূপে। শুধু অভিনয়েই নয়, গানেও তার দক্ষতা দেখিয়েছেন আগেই। আবার...
বর্তমান বলিউডে চলছে দুই রণবীরের দাপট। এবার একই সিনেমায় অভিনয় করবেন রণবীর কাপুর ও রণবীর সিং। তবে সিং-কে দেখা যাবে কাপুরের বাবা চরিত্রে। ব্রহ্মাস্ত্র পার্ট-২তে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন এই দুই বলিউড...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর