চট্টগ্রামে ডেঙ্গুতে শিশু আক্রান্ত ও মৃত্যু বেশি

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০২:০৪ পিএম

চট্টগ্রামে গেলো ১২ দিনে ডেঙ্গুতে মারা গেছেন আটজন, যাদের চারজনই শিশু। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এবার ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির পাশাপাশি বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা।

অন্যদিকে ডেঙ্গুর জন্য মশক নিধনে সিটি কর্পোরেশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করাকেও দায়ী করছেন নগরবাসী।

হালিশহরের মামুন ফরাজী জানান, ২০ দিন আগে দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। কিন্তু দ্বিতীয়বারের মতো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনদিন থেকে শিশুটি আবারও ভর্তি হাসপাতালে। 

পাশের বেডেই চিকিৎসা নিচ্ছেন ১১ বছরের ইরাজ। তার বাবা রিয়াদ আব্বাস জানান, তারাও ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। 

হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদেরও অভিযোগ, মশা নিধনে কার্যকর কীটনাশক দিচ্ছে না সিটি কর্পোরেশন। যেকারণে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। 

মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত ৫৫ জন শিশুকে আইসিইউ ও এইচডিইউ সাপোর্ট দিতে হয়েছে। এ মাসে এখনি এই সংখ্যা ৪০ এর কাছাকাছি। 

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু আইসিইউয়ের রেজিস্টার ডা. মিশু তালুকদার জানান, এবার ডেঙ্গুতে দ্রুত রক্তচাপ কমে যাচ্ছে। খিচুনি, বমি ও ব্লিডিংসহ নানান ঝুঁকিপুর্ণ লক্ষণ দেখা দিচ্ছে। 

আরও পড়ুন: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুইজন নিহত

মা ও শিশু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তাওহীদ আক্তার জানান, ডেঙ্গুর প্রকোপ কমাতে কীটতত্ত্ববিদদের নেতৃত্বে কার্যকরি ব্যবস্থাপনা ও কীটনাশক প্রয়োগের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ প্রয়োজন।

চট্টগ্রাম জনস্বাস্থ্য রক্ষা কমিটির সদস্য সচিব ও শিশু বিশেষজ্ঞ ডা. সুশান্ত বড়ুয়া জানান, চট্টগ্রামে নভেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত আটজনের মধ্যে চারজন শিশু। অক্টোবরে সাতজনের মধ্যে চারজন ছিল শিশু। 

একাত্তর/জো  

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের আনোয়ারায় শিশুদের পেটের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় এক নারীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর