জিল বাইডেনের ক্যান্সারাক্রান্ত কোষ অপসারণ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৩:২৩ পিএম

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের ত্বক থেকে ক্যান্সারাক্রান্ত দুটি কোষ অপসারণ করা হয়েছে।

চিকিৎসকরা বুধবার (১২ জানুয়ারি) ছোট্ট একটি অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে তা অপসারণ করেন। হোয়াইট হাউসের চিকিৎসক এ কথা জানান। খবর এএফপির।

প্রেসিডেন্ট জো বাইডেনসহ জিল বাইডেন হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিক্যাল সেন্টারে যান। সেখানেই বুধবার তার এ অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচার শেষে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডাক্তার কেভিন ও’কন্নর। দিন শেষে তিনি হোয়াইট হাউসেও ফিরে আসেন।

ডাক্তাররা জিল বাইডেনের ডান চোখের পাশে একটি ছোট ক্ষত শনাক্ত করে তা ক্যান্সারাক্রান্ত কিনা পরীক্ষা করেন। ক্যান্সার চিহ্নিত হওয়ায় তা অপসারণ করা হয়।

এছাড়া এর আগে জিল বাইডেনের বুকের বাম পাশে ডাক্তাররা এ ধরনের আরেকটি ক্ষত শনাক্ত করেন। এটিও ক্যান্সারে রূপ নেয়ায় ডাক্তাররা একই প্রক্রিয়ায় তা অপসারণ করেন।

আরও পড়ুন: কিশিদার 'জি-৭' সফর: যুক্তরাজ্যে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর

উল্লেখ্য, জিল বাইডেন (৭১) যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফার্স্ট লেডি। তার স্বামী জো বাইডেন (৮০) দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। ধারনা করা হচ্ছে হোয়াইট হাউসের ভেতরে জিল বাইডেনের প্রভাবশালী ভূমিকা রয়েছে।


একাত্তর/আরএ

হোয়াইট হাউসের পর্দার আড়ালে নতুন এক ঝড়ের নাম- আমান্দা উঙ্গারো। ৪১ বছর বয়সী এই প্রাক্তন ব্রাজিলিয়ান মডেল এবং কূটনীতিক এখন স্বয়ং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন।...
মিশেল ওবামার নতুন বই ‘দ্য লুক’ প্রকাশের পর আবারো আলোচনা শুরু হয়েছে— হোয়াইট হাউসের ফার্স্ট লেডিদের পোশাক কেনো এত গুরুত্বপূর্ণ? তারা কি শুধুই ‘জাতির মা’, নাকি ফ্যাশনের আড়ালে রাজনীতি ও ক্ষমতার বার্তা...
আমেরিকার নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসাবে এবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও কন্যাসহ ২৫ জন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ...
হোয়াইট হাউস। এক নামে সবাই চেনে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের নেতার বাসভবন, কার্যালয় থেকে শুরু গোটা প্রশাসনের কেন্দ্রবিন্দু এই হোয়াইট হাউস। শুধু আমেরিকান নাগরিক নয়, বিশ্বের তাবৎ সব দেশের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর