যুক্তরাষ্ট্রে হন্যে হয়ে চাকরি খুঁজছেন হাজারো ভারতীয়

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১০:৫২ এএম

গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান সম্প্রতি বিপুল পরিমাণ জনবল ছাঁটাই করেছে। এমতাবস্থায় ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চাকরি খুঁজে পেতে হবে এসব কর্মীদের। কাজ হারানোর তালিকায় রয়েছেন কয়েক হাজার ভারতীয়ও।

যুক্তরাষ্ট্র ভিত্তিক দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বর থেকে প্রায় দুই লাখ আইটি কর্মীকে (তথ্যপ্রযুক্তি খাতের কর্মী) ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই করা কোম্পানিগুলোর তালিকায় রয়েছে গুগল, মাইক্রোসফট, ফেসবুক ও অ্যামাজন।

কিছু কিছু প্রতিষ্ঠানে দেখা গেছে, ছাঁটাই হওয়া কর্মীর ৩০ থেকে ৪০ শতাংশই ভারতীয়। তাদের মধ্যে আবার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এইচ-১বি এবং এল-১ ভিসার আওতায় কাজ করতেন।

এইচ-১বি হলো নন–ইমিগ্রেন্ট ভিসা। বিশেষ সক্ষমতাসম্পন্ন বিদেশি কর্মীদের এ ভিসা দেওয়া হয়। এ ক্ষেত্রে ওই কর্মীকে তাত্ত্বিক ও প্রযুক্তিগত দিক থেকে বিশেষজ্ঞ হতে হয়। প্রতিবছর ভারত ও চীন থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলো এ ভিসা ব্যবহার করে থাকে।

আরও পড়ুন: জার্মানির পর ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিচ্ছে আমেরিকা

আর কোম্পানির ব্যবস্থাপনাগত পদে নিযুক্ত ব্যক্তি কিংবা বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তিরা এল-১এ এবং এল-১বি ভিসাগুলোর আওতায় অস্থায়ীভাবে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে স্থানান্তরিত হওয়ার সুযোগ পান।


একাত্তর/আরএ

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর