মিয়ানমারের ৩৭ শহরে সামরিক আইন জারি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৩ এএম

বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত সাগাইন এবং মগওয়ে অঞ্চলসহ মিয়ানমারের ৩৭টি শহরে সামরিক আইন জারি করেছে দেশটির জান্তা সরকার।

মিয়ানমারে নতুন করে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির ঘোষণা দেয়ার মাত্র একদিন পরই ৩৭টি শহরে মার্শাল ল জারির ঘোষণা দেওয়া হয়। খবর: ব্লুমবার্গ। 

জান্তা সরকারের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ওই ৩৭টি শহর এখন থেকে সরাসরি স্থানীয় কমান্ডারের আদেশে পরিচালিত হবে। ৩৭টি শহরের মধ্যে সাগাইনের ১১টি, মগওয়ে এবং বাগো অঞ্চলের পাঁচটি করে মোট ১০টি শহর। এর বাইরে রয়েছে তানিনথারির দুইটি শহর। চিন রাজ্যের সাতটি শহর, কায়াহ রাজ্যের চারটি, কারেনের দুইটি এবং মন রাজ্যের একটি শহর রয়েছে মার্শাল ল জারি করা শহরগুলোর মধ্যে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এখন থেকে জান্তাবাহিনী স্থাপিত আদালত এসব এলাকার যেকোনো গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ চালাতে পারবে। 

জান্তাবাহিনী সতর্ক করে বলেছে, প্রয়োজনে এসব আদালত মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের মতো দণ্ড দিতেও দ্বিধা করবে না। এমনকি এসব মামলার ক্ষেত্রে কোনো আপিলের সুযোগ থাকবে না। 

আরও পড়ুন: আইএমএফের শর্ত মেনে ঋণ নিচ্ছে পাকিস্তান

উল্লেখ্য, জান্তা বাহিনী ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে শাসনক্ষমতা দখল করে। এর পর থেকে বিভিন্ন মেয়াদে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।


একাত্তর/জো

প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর