মধ্য আমেরিকায় ঝড়বৃষ্টিতে ৩০ জনের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২৪, ১১:৫৩ পিএম

মধ্য আমেরিকায় ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। অবিরাম বৃষ্টিতে নদী প্লাবিত হয়ে ভেসে গেছে জনপদ। কয়েকটি স্থানে ভূমিধ্বসও হয়েছে।

শুক্রবার এই তথ্য জানিয়েছেন মধ্য আমেরিকার কয়েকটি দেশের ক্ষতিগ্রস্ত এলাকার স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এল সালভাদরের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১৯ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ।

শুক্রবার এল সালভাদরের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লুইস আমায়া সাংবাদিকদের বলেন, ‘আমাদের অবশ্যই আগে মানুষের জীবন বাঁচাতে হবে। বস্তুগত সম্পদ আসে আর যায়। তবে আমাদের এখন প্রধান লক্ষ্য জীবন রক্ষা।’

ওইদিন ১০ জনের মৃত্যুর কথা জানিয়েছে গুয়াতেমালার কর্তৃপক্ষ জানিয়েছে। সেখানকার প্রায় ১১ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিবেশী হন্ডুরাসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরিয়ে নেওয়া হয়েছে আরও এক হাজার ২০০ জনের বেশি মানুষকে। বৃষ্টিতে দেশটির ১৮০টি সম্প্রদায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধ্বংস হয়ে গেছে ২২টি বাড়ি।

মেক্সিকো কর্তৃপক্ষ দেশটির অধিকাংশ অংশজুড়ে প্রবল বৃষ্টি এবং প্রশান্ত মহাসাগরীয় ও আটলান্টিক উপকূলের অংশ জুড়ে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

 

একাত্তর/জো
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে অতিবৃষ্টিতে বন্যা ও ভূমিধ্বসে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত নিখোঁজ আছেন ১০ জন। বন্যায় এই অঞ্চলের ওয়াজিমা ও সুজু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর