ইউক্রেন যুদ্ধের দায় রাশিয়ার একার নয়: পোপ ফ্রান্সিস

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৭:৪৪ পিএম

ক্যাথলিক খ্রিষ্টান ধর্মালম্বীদের শীর্ষ নেতা ভ্যাটিকান পোপ ফ্রান্সিস বলেছেন, শুধু রাশিয়া নয়, একাধিক দেশের সাম্রাজ্যবাদী স্বার্থ ইউক্রেনে চলমান যুদ্ধের ইন্ধন জুগিয়েছে। 

ইতালীয়-সুইস টেলিভিশন আরএসআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। শুক্রবার (১০ মার্চ) সাক্ষাৎকারটির চুম্বক অংশ প্রকাশ করেছে কয়েকটি ইতালীয় সংবাদমাধ্যম। খবর: রয়টার্স। 

ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমারা দায় চাপাচ্ছে রাশিয়ার ওপর। তারা এই ইউক্রেনে আক্রমণকে রাশিয়ার আগ্রাসী যুদ্ধ হিসেবে উল্লেখ করছে। রাশিয়া দাবি করে আসছে, তারা ইউক্রেনে নব্য নাৎসিদের নির্মূল এবং রুশভাষাভাষীদের রক্ষায় বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে।

সাক্ষাৎকারে ভ্যাটিকান পোপ বলেন, ‘শুধু রুশ সাম্রাজ্যের একার স্বার্থে নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশের সাম্রাজ্যবাদী স্বার্থে ইউক্রেন যুদ্ধের সুত্রপাত।’

সাক্ষাৎকারে চলমান যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য বৈঠকে প্রস্তুত থাকার কথাও তিনি জানিয়েছেন।  

৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিসের দায়িত্ব গ্রহণের ১০ বছর পূর্তি হতে চলেছে সোমবার (১৩ মার্চ)। তিনি জানিয়েছেন, রোমান ক্যাথলিক চার্চ পরিচালনা ও দায়িত্ব পালনে ক্লান্তি আসলে তিনি পদত্যাগ করতে পারেন।

অবশ্য গত মাসেও পোপ ফ্রান্সিস বলেছিলেন, শুধু বিশেষ পরিস্থিতিতেই কেবল পোপের পদত্যাগ করা উচিত।

আরও পড়ুন: তিউনিশিয়ায় নৌকাডুবিতে ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

এর আগে, ২০১৩ সালে তার পূর্বসূরী পোপ বেনেডিক্ট পদত্যাগ করেছিলেন। ইতিহাসে ৬০০ বছরের মধ্যে পদত্যাগ করা একমাত্র পোপ ছিলেন তিনি। গত বছর ৩১ ডিসেম্বর ৯৫ বছর বয়সে মৃত্যু হয় বেনেডিক্টের।


একাত্তর/জো 

রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর