তিউনিশিয়ায় নৌকাডুবিতে ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৬:৫৪ পিএম

তিউনিশিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে ৫৪ জনকে। 

বৃহস্পতিবার (৯ মার্চ) তিউনিশিয়ার উপকূলরক্ষী বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর: আলজাজিরা।

ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন তারা। ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে থেকে  ইউরোপে যাওয়ার প্রধান পয়েন্ট হয়ে উঠছে তিউনিশিয়া। 

তিউনিশিয়ার উপকূলরক্ষী বাহিনীর বিবৃতিতে বলা হয়, বুধবার (৮ মার্চ) রাতে উপকূলরক্ষী বাহিনীর একটি দল ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকার ৫৪ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত ও ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে। নৌকার যাত্রীরা আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: নেপালের নতুন রাষ্ট্রপতি রাম চন্দ্র পাওদেল

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যানুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করে ২৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তিউনিসিয়ায় অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের কারণে ২০২২ সালে ১৮ হাজারের বেশি তিউনিসিয়ান নৌকায় ইউরোপে গেছেন।


একাত্তর/জো 

ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
তুরস্কের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে পাঁচ শিশুসহ অন্তত ২১ জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লিবিয়া থেকে যাত্রা করা অন্তত ৬০ অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা গেছেন। ডুবন্ত নৌকা থেকে উদ্ধার পাওয়া ব্যক্তিদের বরাতে বৃহস্পতিবার মানবিক উদ্ধারকারী গোষ্ঠী এসওএস মেডিটেরানি এ তথ্য...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর