এবার ঝুঁকিতে ডয়েচ ব্যাংক, শেয়ারের দরপতন

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০৭:৫১ পিএম

শুক্রবার জার্মানির বৃহত্তম ঋণদানকারী ডয়েচ ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে, যার ফলে ইউরোপীয় দেশগুলোর আর্থিক খাতের দৃঢ়তা নিয়ে আবারও শঙ্কা দেখা দিয়েছে।  

ব্যাংক কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, শুক্রবার নির্ধারিত সময়ের আগেই কিছু কর্পোরেট বণ্ড পুনরায় কিনে নিবে বলে ঘোষণা দেয়ার পর কোম্পানিটির শেয়ারের মুল্য এক পর্যায়ে ১৪ শতাংশের বেশি হ্রাস পায়। ইউরো স্টক মার্কেটে ৬০০ ব্যাংক সূচকে প্রতিষ্ঠানটি বিকালের দিকে ৫ শতাংশ হারায়।

সংশ্লিষ্টদের ভাষ্যমতে, এই অবস্থা আর্থিক অস্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। ২০০৮ সালেও একই ধরনের সংকটে পড়েছিল বিশ্ববাজার। 

এদিকে, অন্যান্য প্রধান ঋণদানকারী প্রতিষ্ঠানের শেয়ারেরও দরপতন ঘটেছে।

এগুলোর মধ্যে, সুইজারল্যান্ডের ইউবিএস, ফ্রান্সের সোশিয়েতে জেনারেল এবং ব্রিটেনের বারক্লেস অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে ডাকাতি ও খুনের ঘটনায় গ্রেপ্তার পাঁচ

সুইজারল্যান্ডের ব্যাংকিং খাতের নজরদারি প্রতিষ্ঠান ক্রেডিট সুইসের বন্ডের মূল্যমান শূন্যতে নামিয়ে এনেছে।

উল্লেখ্য, একইধরনের বন্ড দিয়ে শক্তি বজায় রাখার চেষ্টা চালানো ইউরোপের অন্যান্য ব্যংকের মধ্যেও এই পরিস্থিতি সংক্রমিত হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

পর্যবেক্ষকরা অনুমান করছেন যে, বিশ্বের প্রধান অর্থনীতিগুলো মুখ্য সুদের হার বৃদ্ধি করে চলার ফলে ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য কঠিন সময় আসছে। 

ডয়েচ ব্যাংক একটি বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক পরিষেবা সংস্থা। যার সদর দফতর জার্মানির ফ্রাঙ্কফুর্টে এবং নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জে দ্বৈত তালিকাভুক্ত। ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ এশিয়ার ৫৮টি দেশে এর কার্যক্রম চলমান। 


একাত্তর/আরবিএস 

বিশ্বের অনেক দেশ তাদের সরকারি ঋণ সম্পর্কে ক্রমাগত কম স্বচ্ছতা বজায় রাখছে এবং ঋণ ব্যবস্থায় জটিল পদ্ধতির আশ্রয় নিচ্ছে। ফলে প্রকৃতপক্ষে তারা কতটা ঋণগ্রস্ত তা পরিমাপ করা কঠিন হয়ে পড়ছে।
পাকিস্তানের দুর্বল অর্থনীতি চাঙা করতে নতুন একটি ঋণ কর্মসূচি হাতে নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। নতুন এ কর্মসূচি নিয়ে এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছে উভয়পক্ষ। সেই সঙ্গে এ কর্মসূচির আওতায় সাত...
রাশিয়াকে অর্থপ্রদানে সহযোগিতাকারী ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ সামরিক-শিল্প কমপ্লেক্সের জন্য অর্থপ্রদানে সহযোগিতা করে এমন ব্যাংকগুলোকে সতর্ক করার লক্ষ্যে...
জাপান সরকারের গ্যারান্টিতে ইউক্রেনকে ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: আলজাজিরা।এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের প্রধানমন্ত্রী...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর