পাহাড়ে ‘কয়লা খনি’ সন্ধানের গুঞ্জন, দেখতে মানুষের ঢল

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১১:১৩ এএম

খাগড়াছড়ির একটি দুর্গম পাহাড়ে ‘কয়লার খনি’ পাওয়ার গুঞ্জন উঠেছে। স্থানীয় কারো কারো দাবি, সেই কয়লা তার জ্বালানি হিসেবে ব্যবহারও করেছেন। আবার ভিন্নমতও দিয়েছেন অনেকে। তাদের দাবি, এটি আসলে কয়লা খনি নয়। কিন্তু বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। শনাক্তে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

ঘটনাটি জেলার মাটিরাঙা উপজেলার আমতলী ইউনিয়নের দুর্গম বামা গোমতি গ্রামের।

কিছু মানুষের দাবি, সেখানে ছড়ার পাশে মাটি খুঁড়লেই কয়লা বেরিয়ে আসছে। এদিকে এমন খবরে তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হতেই তা দেখতে বহু লোক ছুটে যাচ্ছেন দুর্গম সেই প্রত্যন্ত পাহাড়ি এলাকায়।

জানা গেছে, কৌতূহলী হয়ে সেই কয়লা বাড়িতে নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেন কেউ কেউ। তাতে সফলও হন। দিনে দিনে জানাজানি হয় কয়লা খনির খবর। এমন ভালো খবরে ইতিমধ্যে অনেকেই স্বপ্ন বুনতে শুরু করেছেন। তবে তারা তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানিয়েছেন। 

অপরদিকে ‘কয়লা খনি পাওয়া গেছে’ এমন সংবাদ শুনে দেখতে যাওয়া অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন, বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে অনেক কষ্ট করে দেখতে এসেছি। এসে দেখে মনে হচ্ছে এটি প্রকৃত অর্থেই কয়লা নয়, বরং পুরনো গাছের খণ্ডিত অংশ। এটি দেখতে আসা পণ্ডশ্রম।

image


এদিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী ওই এলাকা ঘুরে এসে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কয়লার খনি হলে অনেক বড় এলাকা জুড়ে থাকার কথা, এতো ছোট এলাকা নয় বলেও মন্তব্য করেন ইউএনও।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে প্রথম আলোর সেই ছবি পুরোটাই ভুয়া

প্রসঙ্গত, এর আগে জেলার মানিকছড়িতে গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। কয়লার খনির ঘটনাটি সত্য হলে জেলায় খনিজ সম্পদ আবিষ্কারে দ্বিতীয় ঘটনা হবে।


একাত্তর/এসি


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 
দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে ব্যাংকের ঋণ বিতরণ নিয়ে মানসিক চাপ, একটি মামলার কারণে দুশ্চিন্তা এবং...
লংমার্চ ও সরকার পতনের হুমকি দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা যাবে না মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বেহেশত নাকি আল্লাহর দেওয়া, অথচ কারও কাছে বেহেশতের টিকিট আছে, আর কারও কাছে নেই—এমন প্রচার করা হচ্ছে।
আসছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে তৈরি হয়েছে দীর্ঘ ছুটির এক দারুণ সুযোগ। সরকারি নির্ধারিত ছুটির পাশাপাশি ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর