ভারতে মন্দিরে কুয়ার ছাদ ধসের ঘটনায় নিহত বেড়ে ৩৫

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১২:০৬ পিএম

ভারতে একটি মন্দিরে পূজা দেওয়ার সময় কুয়ার ছাদ ধসের ঘটনায় নিহত বেড়ে দাড়িয়েছে ৩৫ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বহু মানুষ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে শ্রী বালেশ্বর মন্দিরে কয়েকশ’ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পুজো চলাকালীন বেশ কিছু পুণ্যার্থী মন্দিরের ভেতরেই একটি পুরনো কুয়ার ছাদে উঠে পড়েন। সেটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেই ছাউনির ওপর পুণ্যার্থীরা উঠে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।

ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি বলেন, ‘মোট ৩৫ জন মারা গেছেন, একজন নিখোঁজ আছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। চিকিত্সার পর দুইজন নিরাপদে বাড়ি ফিরেছে। নিখোঁজের সন্ধানের জন্য অভিযান চলছে।’

তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ১৮ ঘণ্টার উদ্ধার অভিযান শুরু হয়েছিল, তা এখনও চলছে।’

প্রত্যক্ষদর্শীদের কয়েক জন বলেছেন, ভেঙে পড়া কুয়ার ছাদের নিচে কিছু লোক চাপা পড়েছেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ, দমকল এবং রাজ্যে দুর্যোগ মোকাবিলা বাহিনী।

আরও পড়ুন: ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩১

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। গোটা পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

হিন্দু দেবতা ভগবান রামের জন্মদিন রামনবমী উপলক্ষে ভারতজুড়ে মন্দিরগুলোতে পুণ্যার্থীদের উপস্থিতি বেড়ে যায়।


একাত্তর/আরএ

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর