৮৭ দিন অনশনের পর ইসরাইলে বন্দি ফিলিস্তিনির মৃত্যু

আপডেট : ০২ মে ২০২৩, ০১:৫৭ পিএম

ইসরাইলের কারাগারে ৮৭ দিন ধরে আমরণ অনশনে থাকা ফিলিস্তিনি বন্দি খাদের আদনান মারা গেছেন। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এ সদস্যকে গত ৫ ফেব্রুয়ারি আটক করেছিল ইসরাইলি বাহিনী। 

মঙ্গলবার (২ মে) ইসরাইলি কারা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ইসরাইলের দাবি, চিকিৎসা পরীক্ষা করাতে এবং চিকিৎসা নিতে অস্বীকার করেছিলেন তিনি এবং মঙ্গলবার ভোরে তাকে "তার কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়"।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আদনানকে সুস্থ্য করার ব্যর্থ প্রচেষ্টার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। 

তবে আদনানের আইনজীবী ইসরাইলের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন।

আইনজীবী জামিল আল-খতিব ফোনে রয়টার্সকে বলেছেন, আদনানের গ্রেপ্তারের ৩৬ দিন পর, আমরা তাকে একটি সিভিল হাসপাতালে স্থানান্তর করার দাবি জানিয়েছিলাম যেখানে তাকে যথাযথভাবে অনুসরণ করা যেতে পারে। দুর্ভাগ্যবশত, ওই দাবিতে ইসরাইলি কারাগার কর্তৃপক্ষের আপত্তি ছিল এবং তা প্রত্যাখ্যান করা হয়েছিল। 

image


এদিকে আদনানের মৃত্যুর ঘোষণার পরপরই ইসরাইলের গাজা সীমান্ত এলাকাগুলোতে সাইরেন বেজে ওঠে। অনেকেই প্রতিবাদে রাস্তায় নেমে আসে। 

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে তিনটি রকেট ছোড়া হলেও তা খোলা জায়গায় পড়ে।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এক বিবৃতিতে বলেছে, আমাদের লড়াই অব্যাহত রয়েছে এবং শত্রুরা আবারও বুঝতে পারবে যে, তাদের অপরাধের জন্য কোনো প্রকার ছাড় দেয়া হবে না। সমস্ত শক্তি এবং সংকল্প দ্বারা প্রতিরোধ অব্যাহত থাকবে।  

আরও পড়ুন: বিশ্বব্যাংক প্রধানকে পদ্মা সেতুর ছবি উপহার শেখ হাসিনার

৪৫ বছর বয়সী আদনান মূলত অধিকৃত শহর জেনিনের বাসিন্দা এবং পশ্চিম তীরের একজন পরিচিত মুখ।  

ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনের মতে, আদনানকে মোট ১২ বার আটক করে ইসরাইল। তিনি প্রায় আট বছর কারাগারে কাটিয়েছে। 

ইসরাইল আদনানের বিরুদ্ধে সন্ত্রাসকে সমর্থন, একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকা এবং উসকানি দেওয়ার অভিযোগ আনে। ২০০৪ সাল থেকে বিভিন্ন সময়ে আটক থাকার সময় তিনি কমপক্ষে পাঁচটি অনশন করেছিলেন।


একাত্তর/আরবিএস  

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর