সুদানে গোলাগুলিতে সুপরিচিত অভিনেত্রীর মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২৩, ০৫:২২ পিএম

সুদানের রাজধানী খার্তুমে গোলাগুলিতে দেশটির এক সুপরিচিত অভিনেত্রীর মৃত্যু হয়েছে। 

নিহত আসিয়া আবদেলমাজিদ (৮০) তার থিয়েটার পারফরম্যান্সের জন্য বিখ্যাত ছিলেন। ১৯৬৫ সালে পামসেকা নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম খ্যাতি পেয়েছিলেন।

তার পরিবার বলেছে, বুধবার সকালে গোলাগুলিতে নিহত হওয়ার কয়েকঘণ্টার মধ্যে তাকে একটি কিন্ডারগার্টেনের মাঠে সমাহিত করা হয়, যেখানে তিনি সম্প্রতি কাজ করছিলেন। তাকে কবরস্থানে নিয়ে যাওয়া খুব বিপজ্জনক ছিল বলে জানান তারা।

খার্তুমের উত্তরে অবস্থিত উপশহর বাহরিতে ওই সংঘর্ষে আসিয়াকে হত্যাকারী গুলিটি কে চালিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর আধা-সামরিক যোদ্ধারা শহরজুড়ে আবাসিক এলাকায় তাদের ঘাঁটিতে অবস্থান করছে। তারা সেনাবাহিনীর সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যারা সাধারণত আকাশ থেকে আক্রমণ করে থাকে।

আসিয়াকে সুদানে মঞ্চনাটকের অগ্রদূত হিসাবে বিবেচনা করা হতো। দেশটির প্রথম পেশাদার মঞ্চ অভিনেত্রী অবসর গ্রহণের পর শিক্ষকতা পেশায় যোগ দেন। 

আরএসএফ বলেছে, সেনাবাহিনী বুধবার পুলিশের বিশেষ বাহিনী ইউনিটের সদস্যদের মোতায়েন করার চেষ্টা করেছিল। তবে তারা তাদের স্থল আক্রমণকে প্রতিহত করেছে বলে দাবি তাদের।

সংঘাত সর্বাত্মক যুদ্ধে রূপান্তরিত হওয়ার আগে যুদ্ধরত দলগুলোকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস।

সুদানি দলগুলো বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নতুন সাতদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে আগের সবকটি যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় এ নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না। 

আরও পড়ুন: ঝটিকা সফরে নেদারল্যান্ডসে জেলেনস্কি

সম্ভাব্য আলোচনার আগে প্রতিটি পক্ষই রাজধানীতে অঞ্চল নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে বলে মনে হচ্ছে। যদিও উভয় পক্ষের নেতারা দুই সপ্তাহেরও বেশি লড়াইয়ের পর আলোচনায় বসতে খুব কমই ইচ্ছা দেখিয়েছেন।


একাত্তর/এসজে

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে 'হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার' চলার সময় লঙ্কাকাণ্ড ঘটানো বন্দুকধারীর পরিচয় মিলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির নাম কোল...
রুয়ান্ডা-সমর্থিত এম-২৩ বিদ্রোহীরা জানিয়েছে , তারা নিজেদেরকে পূর্ব কঙ্গোর উভিরা শহর থেকে প্রত্যাহার করে নেবে। গত সপ্তাহে শহরটি দখলের পর যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের এই পদক্ষেপের সমালোচনা করে জানায়, এর...
নরকে রূপ নিয়েছে সুদানের এল-ফাশার শহর। আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) দখলে নেয়ার পর শহরটিতে নিহত হয়েছেন শত শত নিরস্ত্র মানুষ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর