ঝিনাইদহে ভ্যানে ট্রাকের ধাক্কায় নারীসহ দুইজন নিহত

আপডেট : ১১ মে ২০২৩, ০৯:২৫ পিএম

ঝিনাইদহ সদরে থেমে থাকা একটি ভ্যানে সার বোঝাই ট্রাকের ধাক্কায় এক নারী ভ্যানযাত্রী ও ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আটলিয়া গোপালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যানযাত্রী পিংকি খাতুন সদর উপজেলার চান্দোইল গ্রামের সাইফুলের স্ত্রী ও ভ্যানচালক সাদেক আলী হাজিডাঙ্গা গ্রামের মৃত আফতাব মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ঝিনাইদহের গোপালপুর বাজার থেকে ভ্যানচালক ওই নারীযাত্রীকে নিয়ে আটলিয়া গোপালপুর বাজারে পৌঁছে দাঁড়িয়েছিলো। কালীগঞ্জ উপজেলা শহর থেকে সার বোঝাই ট্রাকটি এসে তাদের ভ্যানে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী পিংকি নিহত হন। স্থানীয়রা আহত ভ্যানচালক সাদেককে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে হিট স্ট্রোকে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।


একাত্তর/জো

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
‎পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর