জামিনে মুক্তি পেলেন ইমরান খান

আপডেট : ১২ মে ২০২৩, ১১:০২ পিএম

দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নাটকীয় গ্রেপ্তারকে বেআইনি বলে রায় দেয়ার একদিন পর সুরক্ষিত জামিনে মুক্তি পেয়েছেন তিনি। 

শুক্রবার বিচারকরা খানকে সুরক্ষিত জামিনে মুক্তি দেন, যার অর্থ তাকে কমপক্ষে দুই সপ্তাহের মধ্যে পুনরায় গ্রেপ্তার করা যাবে না।

এর আগে, ইমরান খান বিবিসিকে বলেছিলেন, তিনি বিশ্বাস করেন মুক্তির পরপরই তাকে আবার আটক করা হবে।

বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ পিটিআই প্রধানের জামিন আবেদনের শুনানি করেন। 

এই মামলার বিস্তারিত আদেশের জন্য অপেক্ষা করা হচ্ছে, তবে ইমরান আল-কাদির ট্রাস্ট মামলার ব্যাপারে আপাতত মুক্ত।

জামিন শুনানির আগে ইমরান খান বলেন, তিনি মুক্তি পাওয়ার পরে অবিলম্বে পুনরায় গ্রেপ্তারের আশঙ্কা করছেন। তিনি কর্তৃপক্ষকে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন, কারণ ‘এখানে বিশাল প্রতিক্রিয়া হতে পারে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কারণ জনতা নিয়ন্ত্রণের বাইরে, কেউ জনতাকে নিয়ন্ত্রণ করতে পারে না।’

পাকিস্তানে গত কয়েক মাস ধরে চলা রাজনৈতিক সংকট এবং চরম উত্তেজনার মধ্যে মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়।

পরে জানানো হয়, তাকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ইমরান খানের আটদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এরপর বৃহস্পতিবার তার গ্রেপ্তারকে বেআইনি বলে ঘোষণা দিয়ে তাকে অবিলম্বে মুক্তি দেয়ার আদেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: পুতিনের বাবামায়ের কবর ‘অপবিত্র’ করার দায়ে দুই বছরের সাজা

ইমরানের গ্রেপ্তারের পর দেশটিতে অস্থিরতার কারণে কমপক্ষে ১০ জন নিহত এবং প্রায় দুই হাজার জন গ্রেপ্তার হয়েছে। এই বিক্ষোভের মধ্যে ছিল লাহোরে এক সামরিক কমান্ডারের বাসভবনে হামলা ও আগুন দেয়ার মতো ঘটনা।

ইসলামাবাদ এবং পাঞ্জাব এবং খাইবার পাখতুনখওয়ার মতো অন্যান্য অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করার পরে এই সপ্তাহের সহিংসতা শুরু হলেও দেশটিতে উত্তেজনা বিরাজ করছে।

একাত্তর/এসজে

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর