‘নাটক বাদ দিয়ে প্রতিশ্রুতি পূরণ করুন’, ট্রাম্পকে কলিবফ

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম

মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করে ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ওয়াশিংটনের হুমকি, চাপ সৃষ্টি এবং আলোচনাকে ঘিরে দেওয়া বার্তাগুলো নতুন কিছু নয়; বরং এটি বহুবার ব্যবহৃত একটি ব্যর্থ ও প্রদর্শনমূলক কূটনীতির অংশ।

শুক্রবার (৭ আগস্ট) আইআরআইবি নিউজ এজেন্সির বরাতে তেহরানভিত্তিক পার্সটুডে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বক্তব্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং একই সঙ্গে আলোচনার ইঙ্গিত দেওয়ার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান কলিবফ।

তিনি লেখেন, "একটি বড় হামলা আসছে, অপেক্ষা করুন, তারা আলোচনা করতে চায়"— এই কথাগুলো একটি পুনরাবৃত্তিমূলক নাটকীয় কূটনীতি ছাড়া আর কিছুই নয়।

কলিবফ বলেন, আলোচনার টেবিলে চাপ সৃষ্টি করতে হুমকিকে হাতিয়ার হিসেবে ব্যবহার, বাস্তবায়নহীন প্রতিশ্রুতি দেওয়া এবং ভুয়া তথ্য ছড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা—সব মিলিয়ে এটি যুক্তরাষ্ট্রের একটি ব্যর্থ কৌশলে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, বাস্তবতাকে মেনে নিন এবং আপনাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করুন। আমাদের আর কোনো নাটকের প্রয়োজন নেই।

কলিবফের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। উভয় পক্ষের কর্মকর্তারা একদিকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে কঠোর অবস্থানের কথা বলছেন, অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখার ইঙ্গিত দিচ্ছেন।

ইরানের কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং রাজনৈতিক চাপকে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। তবে এ ধরনের নীতিতে তেহরানকে নীতিগত অবস্থান থেকে সরানো সম্ভব হয়নি বলে তাদের দাবি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক কর্মকাণ্ড এবং নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ থেকেই তারা চাপ ও কূটনৈতিক উদ্যোগ একসঙ্গে চালিয়ে যাচ্ছে। 

এমন পরিস্থিতিতে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

আরবিএস
নিবাসের সঠিক ভৌগোলিক অবস্থান (জিও-লোকেশন) অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় চরম প্রাণভয়ে ওয়াশিংটন ডিসির জর্জটাউনের বিলাসবহুল বাড়ি থেকে এক প্রকার পালিয়েই একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন...
মার্কিন শুল্কনীতির ধাক্কা সামলাতে তৈরি পোশাক খাতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনছে ভারত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চড়া শুল্ক আরোপ ও মার্কিন বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে ভারতের পোশাক রপ্তানিকারকরা...
আন্তর্জাতিক রাজনীতিতে কূটনৈতিক পাল্টাপাল্টি পদক্ষেপের উত্তাপ! আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। বুয়েনস আইরেস এর আগে ইরানের ইসলামিক...
চীনের এক নারী গোয়েন্দার সাথে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের কথিত ব্যক্তিগত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর চরম সংকটের মুখে পড়েছে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টটি। মাত্র...
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ও মোস্ট ওয়ান্টেড এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় ১৭টি মামলা রয়েছে।
সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান...
গ্রাহকদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির। তিনি বলেছেন, ব্যাংক খাতে একজন গ্রাহকের প্রতিকার চাওয়ার জায়গা খুবই কম;...
রাষ্ট্রায়ত্ত চলমান ১০টি চিনিকলের মধ্যে নাটোর ও রাজশাহী চিনিকলের চলতি (২০২৬-২৭) মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুক্রবার (১৩ নভেম্বর) শুরু হচ্ছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর