বেলগোরোদে হামলার ঘটনায় নিরাপদ দূরত্বে থাকছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৪ মে ২০২৩, ০৬:১৪ পিএম

রাশিয়ার ভেতরে বেলগোরোদে সশস্ত্র ব্যক্তিদের হামলার ঘটনা থেকে নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ‘রাশিয়ার ভেতরে হামলা চালানোর ব্যাপারে তারা কোনও উৎসাহ দেয়নি বা সহায়তাও করেনি’।

রাশিয়া দাবি করেছে, ইউক্রেন থেকে প্রবেশ করা সশস্ত্র হামলাকারীদের তারা পরাস্ত করেছে। সোমবার ইউক্রেনের বেলগোরদ সীমান্ত অঞ্চলে ওই হামলার ঘটনা ঘটে। 

গত বছর প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে সীমান্ত অতিক্রম করে এটি রাশিয়ায় হামলা চালানোর অন্যতম বড় ঘটনা।

হামলাকারীদের ফেলে যাওয়া অথবা ক্ষতিগ্রস্ত হওয়া বেশ কিছু পশ্চিমা যানের ছবি প্রকাশ করেছে রাশিয়া, যার মধ্যে যুক্তরাষ্ট্রে নির্মিত হামভি সাঁজোয়া যানও রয়েছে।

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ওই হামলায় ব্যবহৃত হয়েছে, এমন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ব্যাপারটি স্বীকার করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ‘এসব খবরের সত্যতা নিয়ে তার দেশের সন্দেহ রয়েছে’।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সেখানে কীভাবে যুদ্ধ চালানো হবে, এটা একান্তই ইউক্রেনের ব্যাপার’।

বেলগোরোদ সীমান্তের কাছাকাছি গ্রামগুলোয় গোলাবর্ষণ শুরু হওয়ার পর বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। 

তাদের অভিযানে ৭০ জন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করে রাশিয়া বলেছে, এই যোদ্ধারা ইউক্রেন থেকে এসেছে। তবে ওই ঘটনার সঙ্গে কোনও ধরণের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেছে ইউক্রেন। 

তাদের দাবি, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী দুটি আধা সামরিক বাহিনী ওই হামলার পেছনে রয়েছে।

আরও পড়ুন: মেক্সিকোতে সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাশিয়ার মাটিতে যে কোনও ধরনের হামলা পশ্চিমা দেশগুলোর ন্যাটো সামরিক জোটের নেতাদের উদ্বিগ্ন করে তোলে- ফলে এই ঘটনাগুলো কিয়েভের জন্য মিশ্র আশীর্বাদ হিসেবে আসতে পারে।

সীমান্তবর্তী অঞ্চলে অনুপ্রবেশ মস্কোর জন্য হয়তো বিব্রতকর, এবং কয়েক মাসের তীব্র ও রক্তক্ষয়ী লড়াইয়ের পর বাখমুতের নিয়ন্ত্রণ হারানো ইউক্রেনের জন্যে এটা একধরনের ‘শোধবোধ’ও মনে হতে পারে।

এটা ইউক্রেনের পাল্টা আক্রমণের আগে তাদের গঠনমূলক কার্যক্রমেরও অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ থেকে রুশ সৈন্যদের দূরে সরিয়ে নিতে কিয়েভ হয়তো আক্রমণ চালাতে পারে।


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর