পুলিশের টেজার গানে বিদ্যুৎস্পৃষ্ট অজি বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২৩, ০৮:০৭ পিএম

অস্ট্রেলিয়ার একটি বৃদ্ধাশ্রমে পুলিশের টেজার গানে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার এক সপ্তাহ পর ৯৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

ওই নারী একটি ছুরি নিয়ে বৃদ্ধাশ্রমের চারপাশে ঘোরাঘুরি করছিলেন, এমন খবর পাওয়ার পর গত বুধবার ভোর চারটার দিকে পুলিশ টেজার গান দিয়ে তার ওপর হামলা চালায়। 

বুধবার নিউ সাউথ ওয়েলস পুলিশ (এনএসডব্লিউ) জানিয়েছে, ক্লেয়ার নাওল্যান্ড নামের ওই বৃদ্ধা ‘পরিবার এবং প্রিয়জনদের দ্বারা বেষ্টিত’ অবস্থায় মারা গেছেন।

যে পুলিশ কর্মকর্তা নাওল্যান্ডকে টেজ করেছিলেন তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

৩৩ বছর বয়সী ওই সিনিয়র কনস্টেবল বেপরোয়াভাবে গুরুতর শারীরিক ক্ষতি ঘটানো এবং সাধারণ হামলার অভিযোগে জুলাইয়ের শুরুতে আদালতের মুখোমুখি হবেন। এছাড়াও তদন্ত অব্যাহত থাকা অবস্থায় তাকে বেতনসহ দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

ক্লেয়ার নাওল্যান্ড অস্ট্রেলিয়ার রাজধানী শহর ক্যানবেরার দক্ষিণে প্রায় ১১৪ কিলোমিটার দূরে কুমা শহরের একটি বৃদ্ধাশ্রমে থাকতেন। তার পরিবার ও পরিচিতজনদের প্রতি এনএসডব্লিউ পুলিশ সমবেদনা জানিয়েছে। 

গত সপ্তাহে পুলিশ বলেছিল, তিনি একটি স্টেক কাটার ছুরি দিয়ে ‘সশস্ত্র’ ছিলেন। তবে শুক্রবার তারা নিশ্চিত করে, হাঁটার জন্য তার ফ্রেমের সহায়তা প্রয়োজন এবং তিনি ‘ধীর গতিতে’ কাছে আসতে শুরু করার পরে অফিসার তার দিকে টেজার গান তাক করেন। 

আরও পড়ুন: হাঁসদের রাস্তা পার করাতে গিয়ে গাড়িচাপায় মৃত্যু

ঘটনার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর নাওল্যান্ডের মাথার খুলি ভেঙে যায় এবং মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণ হয় বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে নাওল্যান্ডের পরিবার বলেছে, তিনি একজন ‘সম্মানিত, অনেক প্রিয় এবং তার স্থানীয় সম্প্রদায়ের একজন দানশীল সদস্য’ এবং ‘নাওল্যান্ড পরিবারের স্নেহময় এবং কোমল স্বভাবের মাতৃপতি’।


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সাথে জড়িত থাকার অভিযোগে এক অস্ট্রেলীয় নাগরিকের ওপর আগামী দুই বছরের জন্য দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর