বনানী চেকপোস্টের টয়লেটে মিলল পুলিশ সদস্যের মরদেহ

আপডেট : ২৫ মে ২০২৩, ১০:১৩ এএম

রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টের ওয়াশরুম থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নিজের ইস্যু করা পিস্তল দিয়ে বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই পুলিশ সদস্যকে সহকর্মীরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশ সদস্যের নাম আশরাফুজ্জামান রনি (২২)। তার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। তিনি ২০২০ সালে চাকরিতে যোগদান করেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পারিবারিক কোন কারণে হয়তো তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো, বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সহকর্মীদের বরাতে তিনি বলেন, বনানী ১১ নম্বর রোডের চেকপোস্টে সকাল থেকে ডিউটি ছিলো রনির। সেখানে গিয়ে একটি টয়লেটে তিনি তার ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে নিজেই গুলি করে আত্মহত্যা করেন। টয়লেটে তিনি একাই ছিলেন।

আরও পড়ুন: ‘ভূমিদস্যুদের দখলে থাকা সব জলাশয় উদ্ধার করা হবে’

গুলির শব্দে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে রনির দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর