নেদারল্যান্ডসে দেড় হাজারের বেশি পরিবেশবাদী আটক

আপডেট : ২৮ মে ২০২৩, ১২:২০ পিএম

নেদারল্যান্ডসে সড়ক অবরোধ করে বিক্ষোভকালে দেড় হাজারের বেশি পরিবেশবাদীকে আটক করেছে পুলিশ।

শনিবার জীবাশ্ম জ্বালানিতে সরকারি ভর্তুকির প্রতিবাদে আন্দোলন চলাকালে তাদের আটক করে ডাচ পুলিশ। খবর: বিবিসি।

আটককৃত পরিবেশবাদীরা এক্সটিংশান রেবেলিয়ন নামে একটি গ্রুপের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

image


জীবাশ্ম জ্বালানিতে ডাচ সরকারের ভর্তুকির প্রতিবাদে এই পরিবেশবাদী অ্যাক্টিভিস্টরা প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় পুলিশ জলকামান ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং এক হাজার ৫৭৯ কর্মীকে আটক করে। 

এদের মধ্যে ভাঙচুরের অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানায় ডাচ পুলিশ।

এক্সটিংশান রেবেলিয়ন জানায়, তাদের ডাকে এ বিক্ষোভে প্রায় সাত হাজার মানুষ অংশগ্রহণ করে।

image


হেগ শহরে পার্লামেন্ট ও মন্ত্রণালয়ের প্রধান ভবনসমূহের কাছের এই যান চলাচলের সড়কে পরিবেশবাদী গ্রুপটি এই নিয়ে সপ্তমবারের মতো অবরোধ কর্মসূচি পালন করলো। তবে এবারই এত বেশি সংখ্যক কর্মীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ইমরান অযোগ্য ঘোষিত হলে কুরেশি পিটিআই’র নেতৃত্বে

বিক্ষোভে অংশ নেয়া অ্যান ক্যারেভার্স (৩১) জানান, জলবায়ু সংকটের কারণটি অজানা নয়, আমরা জানি। তবুও সরকার এতে ভর্তুকি দিচ্ছে। এটি বন্ধ হওয়ার দরকার।


একাত্তর/জো

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
গাজায় ইসরাইলের আগ্রাসন নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ফেল্ডক্যাম্প।
নেদারল্যান্ডসের রাজধানী ও অন্যতম প্রধান শহর অ্যামস্টারডামের সিটি সেন্টারে ছুরি হামলায় পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের আঘাত গুরুতর।  ঘটনাটি ঘটে সিটি সেন্টারের সেন্ট নিকোলাস স্ট্রিটে।...
দ্রুতই ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে নেদারল্যান্ডস। শিগগিরই দেশটিকে প্রতিশ্রুত ২৪টি এফ-১৬ যুদ্ধবিমানের প্রথম চালানটি সরবরাহ করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর