সম্পর্কোন্নয়নে লাতিন আমেরিকা সফরে রাইসি

আপডেট : ১৩ জুন ২০২৩, ০১:১৬ পিএম

সম্পর্কোন্নয়নের জন্য লাতিন আমেরিকার তিন দেশে পাঁচদিনের সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 

সোমবার সকালে এই সফরের উদ্দেশে তেহরান ছেড়েছেন প্রেসিডেন্ট রাইসি। খবর: আলজাজিরা।

এই সফরে ভেনিজুয়েলা, কিউবা ও নিকারাগুয়া যাবেন তিনি। পশ্চিমাবিরোধী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এমন সফরে বেরিয়েছেন রাইসি।

তেহরান ছাড়ার আগে রাইসি বলেন, লাতিন আমেরিকার স্বাধীন দেশগুলোর সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক রয়েছে।

প্রথমে ভেনিজুয়েলা হয়ে তারপর অন্য দুই দেশে যাবেন ইরানি প্রেসিডেন্ট। তিনটি দেশের ওপর দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

লাতিন আমেরিকায় ভেনিজুয়েলার সঙ্গেই ইরানের সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ। গত বছর ইরান সফর করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তখনই দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ২০ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি হয়।

আরও পড়ুন: পাল্টা আক্রমণে সাত গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সৌদি আরব সফরের এক সপ্তাহের মধ্যে এই সফরের গেলেন রাইসি। চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় সম্পর্কের বরফ গলেছে ইরান ও সৌদি আরবের। এছাড়া সম্প্রতি কিউবা ও নিকারাগুয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে তেহরানের।


একাত্তর/জো

গেলো জুন মাসে ১২ দিনের সামরিক সংঘাত চলার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিলো ইসরাইল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি নিজেই এম দাবি করেছেন।
লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 
ইসলামিক অভ্যুত্থানের পর ইরানের শাসন ব্যবস্থায় ‘সুপ্রিম লিডার' সর্বময় ক্ষমতার অধিকারী। ১৯৭৯ সালে আয়াতোল্লাহ রুহল্লাহ খোমেনির নেতৃত্বে ওই অভ্যুত্থানের পর ১০ বছর দেশ শাসন করেন তিনি। তার মৃত্যুর পর...
ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পবিত্র শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত আছেন। এই শহরের জন্ম ও বেড়ে উঠা রাইসি। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার চারদিন পর বৃহস্পতিবার তাকে দাফন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর