নাইজেরিয়ায় বিয়ে থেকে ফেরার পথে নৌকাডুবি, নিহত ১০৩

আপডেট : ১৪ জুন ২০২৩, ১০:১৭ এএম

উত্তর নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকা ডুবে শিশুসহ অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। নৌকাটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে মঙ্গলবার এ ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি'র। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। 

রাজ্য পুলিশ ও গভর্নরের অফিস জানিয়েছে, নৌকাটি কাওয়ারার পাশের রাজ্য নাইজার থেকে বরযাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল। সেসময় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিয়ে শেষে কাওয়ারার পাতিগি বিভাগে ফিরছিলেন। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটি এখনও জানা যায়নি।

আরও পড়ুন: ভারতে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র প্রভাবে নিহত সাত

কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই বলেন, এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।  

ইংরেজি দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, ২০২১ সালের মে মাসে একই এলাকার কাছাকাছি একটি নৌকা ডুবে কমপক্ষে ১৬০ জনের মৃত্যু হয়েছিল। 


একাত্তর/আরবিএস  

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা নগরীর পানে রওনা হওয়ার ঠিক আগমুহূর্তে, সালাত ও মোনাজাতের নেতৃত্ব দেওয়া অবস্থাতেই জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এক তুর্কি নাগরিক। তুরস্কের...
চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী এবং দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভিজাত পলিটব্যুরোর অন্যতম প্রবীণ সদস্য লিউ ইয়ানদং আর নেই। বুধবার রাজধানী বেইজিংয়ে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।...
পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
গ্রিসের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারবহির্ভূত সহিংসতার মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর