কফিন থেকে ‘আমি বেঁচে আছি’ বলা সেই নারীর মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২৩, ০১:৫১ পিএম

ইকুয়েডরে নিজের অন্ত্যেষ্টিক্রিয়ায় কফিনের ভেতর থেকে জীবিত বের হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ৭৬ বছর বয়সী এক নারী। 

শুক্রবার ইস্কেমিক স্ট্রোকে বেলা মন্টোয়া নামে ওই নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এর আগে, গত সপ্তাহে বাবাহয়ো শহরের একটি হাসপাতালে প্রথমবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে পরে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি কফিনের ভেতর থেকে ‘আমি বেঁচে আছি’ বলে ওঠেন এবং তাকে অবিলম্বে একই হাসপাতালে চিকিৎসার জন্য ফেরত পাঠানো হয়। এরপর থেকে গত সাতদিন নিবিড় পরিচর্যা ইউনিটে ছিলেন তিনি। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তিনি হাসপাতালে থাকাকালীন ‘স্থায়ী নজরদারির’ অধীনে ছিলেন।

একটি স্থানীয় সংবাদপত্রের সাথে কথা বলার সময় তার ছেলে গিলবার্ট বারবেরা বলেন, ‘এবার আমার মা সত্যিই মারা গেছেন। আমার জীবন আর একইরকম হবে না।’

১৬ জুন তার মৃত্যুর পর, বেলা মন্টোয়াকে একটি পাবলিক কবরস্থানে দাফনের আগে একই অন্ত্যেষ্টি গৃহে নেওয়া হয়েছিল বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। 

তিনি ক্যাটালেপসি নামের রোগে ভুগছিলেন, যেখানে একজন ব্যক্তি খিঁচুনি অনুভব করেন, চেতনা হারান এবং তার শরীর শক্ত হয়ে যায়।

ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয় তার কেসটি পর্যালোচনা করার জন্য বিশেষজ্ঞদের একটি কমিশন গঠন করেছে।

গত ৯ জুন মৃত ঘোষণা করার পর মন্টোয়াকে একটি কফিনে রাখা হয় এবং রাজধানী কুইটোর দক্ষিণ-পশ্চিমে বাবাহায়োতে একটি অন্ত্যেষ্টিক্রিয়া কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

কিন্তু প্রায় পাঁচ ঘণ্টা কফিনের ভিতরে থাকার পর, আত্মীয়রা শেষকৃত্যের জন্য তার পোশাক বদলাতে কফিনটি খুললে তিনি বাতাসের জন্য হাঁসফাঁস করে ওঠেন। 

এর কয়েক মিনিটের মধ্যে ফায়ার ফাইটাররা তাকে স্ট্রেচারে করে আবার একই হাসপাতালে স্থানান্তরিত করে।

বেলা মন্টোয়াই একমাত্র ব্যক্তি নন, যাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করার পরে আবার ‘জীবিত’ হয়ে উঠেছেন।

ফেব্রুয়ারিতে নিউইয়র্ক স্টেটের একটি অন্ত্যেষ্টিক্রিয়া গৃহে ৮২ বছর বয়সী এক মৃত নারী শ্বাস নিতে শুরু করেন। এর তিন ঘন্টা আগে তাকে একটি নার্সিং হোমে মৃত ঘোষণা করা হয়েছিল।


একাত্তর/এসজে

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধংদেহী মনোভাব এখন এক চরম নাটকীয় মোড়ে পৌঁছেছে। তেহরান থেকে প্রকাশিত দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘তেহরান টাইমস’-এর রোববারের প্রচ্ছদ যেন সেই বারুদেই দেশলাই ঠুকে...
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গায় অন্তত ৩১ জন কারাবন্দী নিহত হয়েছেন। এরমধ্যে সশস্ত্র দাঙ্গায় চারজন এবং শ্বাসরোধে কমপক্ষে আরও ২৭ জনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হয়েছেন...
ইকুয়েডরের একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে ১৭ জন নিহত হয়েছেন। হামলায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর