সুনামগঞ্জে পানি বাড়লেও এখনও বিপৎসীমার নিচে

আপডেট : ২১ জুন ২০২৩, ০৪:৪৯ পিএম

সুনামগঞ্জে নদনদীর পানি বাড়লেও এখনও বিপৎসীমার নিচেই অবস্থান করছে।

ছাতক উপজেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হলেও সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও যাদুকাটা, কুশিয়ারা, পুরাতন সুরমা নদীর পানিও বিপৎসীমার নিচে আছে।

জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: পরিত্যক্ত অবস্থায় ২৬০০ কেজি চোরাই চিনি জব্দ

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আগামী ২৪ ঘণ্টায় নদনদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করলে নিম্নাঞ্চলে স্বল্পকালীন বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে হাওরে পানি প্রবেশ করায় নদীতে পানির চাপ কমছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর