পরিত্যক্ত অবস্থায় ২৬০০ কেজি চোরাই চিনি জব্দ

আপডেট : ২১ জুন ২০২৩, ০৪:৩৩ পিএম

শেরপুরে পরিত্যক্ত অবস্থায় ৫২টি বস্তায় দুই হাজার ৬০০ কেজি চোরাই চিনি জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে শহরের দমদমা কালীগঞ্জ এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং জব্দকৃত চিনির বাজারমূল্য প্রায় সোয়া তিন লাখ টাকা বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, চিনির দাম বাড়ার কথা শুনে অসাধু কোনো ব্যবসায়ী গোপনে অবৈধভাবে শহরের দমদমা কালীগঞ্জ এলাকার জেলখানা মোড়ের পাশে চিনি মজুদ করছিল। গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সদর থানা পুলিশ। এসময় সেখান থেকে ত্রিপলে ঢাকা ৫০ কেজি ওজনের ৫২ বস্তা চিনি জব্দ করা হয়। কিন্তু ওই চিনির মালিক বা এর সাথে সম্পর্কযুক্ত কাউকে খুঁজে না পেয়ে জব্দকৃত চিনিগুলো থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন: রাণীনগরে বজ্রপাতে দুই সহোদর শিশুর মৃত্যু

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ ঘটনার সাথে জড়িত এক ট্রলিচালকের নাম শোনা যাচ্ছে। তাকে ধরতে অভিযান চলছে। এছাড়া জব্দ চিনির বিষয়ে আদালতের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।


একাত্তর/জো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর