সুইডেনে কোরআনে আগুন, রাষ্ট্রদূত পাঠাবে না ইরান

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১০:০২ পিএম

সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে ঈদের দিন কোরআন পোড়ানোর প্রতিবাদে দেশটিতে নতুন রাষ্ট্রদূত পাঠাবে না ইরান। 

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম পার্সটুডে।

তেহরান বলছে, যদিও সুইডেনে নতুন রাষ্ট্রদূত পাঠানোর ব্যাপারে ইরানের পক্ষ থেকে সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া শেষ হয়েছে তবে এই মুহূর্তে ইরান তা স্থগিত করতে যাচ্ছে।

সূত্রটি স্পষ্ট করে বলেছে, কোরআন পোড়ানোর প্রতিবাদেই ইরান এই সিদ্ধান্ত নিচ্ছে।

এর আগে সুইডেনে অভিবাসন গ্রহণকারী এক ইরাকি নাগরিক গত বুধবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে অগ্নিসংযোগ করেন এবং কয়েকটি পৃষ্ঠা ছিড়ে ফেলেন। এসময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল এবং এ কর্মসূচির অনুমতি দেয় পুলিশ।

সুইডিশ পুলিশ বলছে, আয়োজকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়েছে। কারণ সুইডিশ আইনের সঙ্গে এটা সাংঘর্ষিক না। 

এদিকে কোরআন পোড়ানোর ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। ওআইসির জরুরি বৈঠক ডাকার জন্য ইরান প্রস্তাব দিয়েছে।

এছাড়াও তেহরানে কর্মরত সুইডেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আরও পড়ুন: অতি গরম আর অনাবৃষ্টিতে কাঁচা মরিচের ফলনে ধস

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা অতীতেও ঘটেছে। এ ঘটনার জেরেই সুইডেনের ন্যাটোতে ঢোকার পথে বাধা হয়ে দাঁড়ায় তুরস্ক। ফলে আজও ন্যাটোভুক্ত হতে পারেনি ইউরোপের দেশটি।

তবে সুইডিশ রাজনীতিকরা কোরআন পোড়ানোর সমালোচনা করলেও মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে দৃঢ়ভাবে রক্ষা করে তারা।


একাত্তর/আরবিএস  

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর