বিদ্যুতস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে ১৩ বছরের কিশোরও নিহত

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১২:০২ পিএম

নাটোরে অটোরিকশার চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে বাবাসহ ১৩ বছরের এক ছেলে নিহত হয়েছে। রোববার বিকাল চারটার দিকে সদর উপজেলার গুনাড়িগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার শুকুর আলী (৩৫) এবং তার সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে আমির হামজা শুভ (১৩)।

স্থানীয়রা জানান, নিহত শুকুর আলী পেশায় ইজিবাইক চালক ছিলেন। বিকালে বাড়ি ফিরে ইজিবাইক চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। এ সময় তার ছেলে শুভ বাবাকে বাঁচাতে গিয়ে ধরলে সেও বিদ্যুতায়িত হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা-ছেলে দুই জনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নববধূর সামনে ট্রাক চাপায় নিহত বর

নাটোর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসি

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর