'ইউক্রেন যুদ্ধের ওপর কোনো প্রভাব ফেলেনি ওয়াগনার বিদ্রোহ'

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৮:৪৩ পিএম

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পুতিনের অন্যতম ভরসার যায়গা হয়ে উঠেছিল ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ। ইউক্রেনের বাখমুতসহ বেশ কয়েকটি অঞ্চলে যুদ্ধের নেতৃত্বেও দিয়েছে ইয়েভজেনি প্রিগোজিনের এ বাহিনী। কিন্তু গেলো মাসে রাশিয়ার বিরুদ্ধে ওয়াগনার গ্রুপের প্রকাশ্য বিদ্রোহ বদলে দিয়েছে অনেক সমীকরণ। তবে ইউক্রেন যুদ্ধে এর কোনো প্রভাব পড়েনি বলে মনে করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। 

ওয়াগনার গ্রুপের বিদ্রোহ অবসানের পর সোমবার প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। খবর আল-জাজিরা'র। 

সের্গেই শোইগু বলেন, গত মাসে ওয়াগনার গ্রুপের বিদ্রোহ ইউক্রেন যুদ্ধের ওপর কোনো প্রভাব ফেলেনি। 

এই অভিযানকে দেশকে অস্থিতিশীল করার একটি প্রচেষ্টা বলে অভিহিত করে তিনি বলেন, এই পরিকল্পনাগুলো প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে, কারণ সশস্ত্র বাহিনীর কর্মীরা তাদের শপথ এবং সামরিক দায়িত্বের প্রতি আনুগত্য দেখিয়েছে।

তিনি আরও বলেন, কোনো ধরণের উস্কানি সেনাদের প্রভাবিত করেনি। তারা সাহসিকতার সাথে এবং নিঃস্বার্থভাবে তাদের অর্পিত কাজগুলো করার চেষ্টা করেছে। 

image

বিদ্রোহের দিন রাশিয়ার রোস্তভ-অন-ডন শহরে ওয়াগনার যোদ্ধারা 

এর আগে ২৪ জুন, ওয়াগনার বিদ্রোহের পর একাধিক গণমাধ্যম জানিয়েছিল, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সেনা প্রধান গেরাসিমভ পদত্যাগ দাবি করেছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তবে এমন খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে কাঁচা বাজারে নিষিদ্ধ হলো প্লাস্টিক ব্যাগ

রুশ গণমাধ্যম বলছে, প্রিগোজিন বর্তমানে বেলারুশে অবস্থান করছেন। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওয়াগনার বিদ্রোহের অবসান হয়। তবে প্রিগোজিন এবং তার সাথে থাকা ওয়াগনার সেনাদের বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। 


একাত্তর/আরবিএস  

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর