চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১১:২০ এএম

দিনাজপুরের চিরিরবন্দরে পুন্ট্রি ইউনিয়নে বাঁশঝাড় থেকে একজন আদিবাসী নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার গমিরাহাট এলাকার একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নৈশ্য-প্রহরী ফিলিমন বর্মন (৫৬) গমিরাহাট এলাকার বাসিন্দা ও ওই এলাকার তফসিলি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির একজন কর্মচারী।

ফিলিমন বর্মনের ছেলে আমিন সরেন জানান, তার বাবা গত দুদিন ধরে নিখোঁজ। তারা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার দুপুরে এলাকার স্থানীয় একজন বাঁশঝাড়ের কাছে জমিতে গরু চড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পান। পরে মরদেহের কথা শুনতে পেয়ে তিনি সেখানে গিয়ে দেখেন মরদেহটি তার বাবার।

আরও পড়ুন: কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, আহত ছয়

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জানান, মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য চিরিরবন্দর থানা পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর