ঠাকুরগাঁও ডিসি অফিসে ভাঙচুর, তরুণ আটক

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০২:৫৮ পিএম

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে আটটায় ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নাসিরউদ্দিন (৩০) জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মরাধর গ্রামের বাসিন্দা।

সকালে বেলচা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা প্রশাসকের অফিস কক্ষ, সম্মেলন কক্ষ, মুক্তিযুদ্ধের ওপর নির্মিত অদম্য বাংলাদেশ কক্ষসহ ৯টি কক্ষের কমবেশি সব জানালার কাঁচ ভেঙে ফেলেন নাসির।

জেলা প্রশাসন অফিসের নৈশপ্রহরী হরকান্ত সিং জানান, সকাল সাড়ে আটটার দিকে একজন আগন্তুক হাতে বেলচা নিয়ে দোতলার জানালার কাঁচ ভাঙচুর শুরু করেন। তিনি বাধা দিতে গেলে আগন্তুক তাকে বেলচা নিয়ে আক্রমণ করতে উদ্যত হন। এরপর তিনি সরে পড়ে প্রথমে এনডিসি তারপর পুলিশকে খবর দেন।

এরমধ্যে তিনি ভাঙচুর চালাতে থাকেন এবং পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

জেলা প্রশাসনের নাজির রেজওয়ানুল হক রিজু জানান, হামলাকারী তরুণ ৯টি কক্ষের ৩১টি জানালার কাঁচ ভেঙ্গে ফেলেছেন। অফিসে থাকা অগ্নিনির্বাপক সিলিন্ডার নিচে ফেলে দেন, নেজারত অফিস খোলা থাকায় অফিসের কম্পিউটারসহ অন্যান্য যন্ত্রপাতি ও ৭-৮টি চেয়ারও ভাঙচুর করেণ তিনি।

আরও পড়ুন: চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণের দেওয়া তথ্য আপাতত পুলিশ জানাতে চায়নি।


একাত্তর/জো

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর