টাইগার ক্রিকেটের কলকাঠি নাড়ছে এক অজানা ভিলেন!

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৬:০৩ পিএম

রহস্যের জট খুলছে না কিছুতেই। দায়িত্বশীল তামিম ইকবাল সিরিজের মাঝপথে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন, অথচ বিসিবি তার কিছুই জানতো না।

সিনিয়ররা কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন তার উত্তর খুঁজতে গিয়ে হদিস মিলেছে এক অজানা শক্তির যে ভেতর থেকে নাড়ছে কলকাঠি। বিসিবি সভাপতির কথায়ও মিলেছে তার আভাস। কিন্তু, কে বা কারা করছে কাজটা তা এখনো অস্পষ্টই!

বাংলাদেশের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল অবসর নিয়েছেন বৃহস্পতিবার দুপুরে। সংক্ষেপেই জানান আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের কথা। কিন্তু তাতেই তো ঘটনার শেষ নয়, বরং শুরু। 

এরপর কী? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয় অপেক্ষা। এতো বড় পরিস্থিতি সামলাতে একদমই অপ্রস্তুত বিসিবি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ঢাকায় ছিলেন না। 

তাই মিটিংয়ে বৃহস্পতিবার রাত ১০টার আগে বসতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যরা। গণমাধ্যমের অপেক্ষায় দৈর্ঘ্য তাই হয়ে ওঠে সীমাহীন।

রাত গভীরে মিটিং শুরু হয়, শেষ হওয়ার নাম নাই। তেমনটাই অবশ্য হওয়ার কথা। কারণ, এমন পরিস্থিতিতে কোনো ব্যাকআপ প্ল্যান যে নাই। 

তামিমের অবসর নিয়ে নানা আলোচনা ভাসছে বাতাসে। তামিমকে ক্যাপ্টেন্সি থেকে সরাতে চায় বোর্ড, কিংবা হাথুরুর সঙ্গে ওডিআই ক্যাপ্টেন মনোমালিন্য চরম পর্যায়ে।

এসব গুঞ্জন ডালপালা মেলেছে কেবল। কিন্তু বোর্ড সভাপতি এখন একদম অন্ধকারে। বিশ্বকাপের ক্যাপ্টেন টাইগার ওপেনার থাকবেন সে তো সবারই জানা? 

তবুও বোর্ড সভাপতিকে তামিম বার বার এনিয়ে প্রশ্ন করা মানে কেউ না কেউ তো অবশ্যই বিশ্বকাপের আগেই দায়িত্ব থেকে তাকে সরানোর আভাস দিয়েছে। 

আরও পড়ুন: তামিম ইস্যুতে আবারও সামনে কোচ হাথুরু বিতর্ক

প্রশ্ন হলো সেই কেউটা কে? আর তারচেয়ে বড় প্রশ্ন, টাইগার ক্রিকেটের ভেতরেই বাস করা সেই অজানা শক্তিটি তামিমের মতো রিয়াদ, মুশফিকদের বেলায়ও কি একই কাজ করেছে? 

দিন শেষে এটা পরিষ্কার যে রহস্য আছে জট পাকিয়ে। পর্দার আড়ালের কোনো ভিলেন আছে, তাকে নিয়ে কথা বলছে না কেউ, না তামিম, না ক্রিকেট বোর্ড। 


একাত্তর/এসি

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর