জনআস্থার পর গ্রিক প্রধানমন্ত্রীর দ্বিতীয় মেয়াদ শুরু

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০২:২৭ পিএম

গ্রিক সরকার পার্লামেন্টে আস্থা ভোটে জয়লাভ করে চার বছরের জন্য তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছে।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের নিউ ডেমোক্রেসি পার্টি দুই সপ্তাহ আগে নির্বাচনে জয়ের পর শনিবার আস্থা ভোটটি অনুষ্ঠিত হয়।

ক্ষমতায় দ্বিতীয় মেয়াদের নীতি তৈরিতে তিন দিনের বিতর্কের পর, ক্ষমতাসীন দল একটি রোল-কল ভোটে ৩শ’ ডেপুটির মধ্যে ১৫৮ জনের আস্থা ভোট অর্জন করে। পার্লামেন্টে নিউ ডেমোক্রেসি দলের ১৫৮টি আসন রয়েছে।

দলটি প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সংস্কারকে ত্বরান্বিত করার অঙ্গীকার নিয়ে ২৫ জুনের নির্বাচনে ৪০ দশমিক ৫৬ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করে। বামপন্থী সিরিয়াজার ১৭ দশমিক ৮৩ শতাংশ এবং সমাজতান্ত্রিক পাসোক ১১ দশমিক ৮৪ শতাংশ ভোট পেয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলে অ্যাপার্টমেন্ট ভবন ধসে নিহত বেড়ে ১৪

মিৎসোটাকিস শনিবার তার সরকারের নীতি উপস্থাপনের পর বলেন, ‘নির্বাচন দেখিয়েছে যে গ্রীস মহান পরিবর্তনের যুগে প্রবেশ করেছে, এবং সংখ্যাগরিষ্ঠ (দল) যে রায় পেয়েছে তার লক্ষ্য হল এসব পরিবর্তনকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া।’


একাত্তর/এসজে

সাইবার বুলিং এড়াতে গ্রিসের স্কুলগুলোর জন্য নতুন নিয়ম চালু করছে গ্রিক সরকার। নতুন এ নিয়মে শিক্ষার্থীরা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
গ্রিসের মধ্যাঞ্চলীয় বন্দর নগরী ভোলোসের উপকূলীয় অঞ্চলে লাখ লাখ মৃত মাছ ভেসে আসার পর সেখানে মাসব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছে।
নেপালের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ও সাবেক মাওবাদী নেতা পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড আস্থা ভোটে হেরে যাওয়ার পর দেশটিতে গঠিত হতে যাওয়া নতুন জোট সরকারের নেতৃত্ব দেবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কে পি...
শেষ পর্যন্ত সমলিঙ্গের মধ্যে বিয়ের স্বীকৃতি দিলো বিশ্বের প্রথম খ্রিস্টান অর্থোডক্স সংখ্যাগরিষ্ঠ দেশ গ্রিস। বৃহস্পতিবার দেশটির ৩০০ সদস্যের সংসদে এর পক্ষে রায় দেন ১৭৬ জন। বিপক্ষে ৭৬ জন ভোট দিলেও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর