আবার নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন ওলি

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৯:৫০ পিএম

নেপালের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ও সাবেক মাওবাদী নেতা পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড আস্থা ভোটে হেরে যাওয়ার পর দেশটিতে গঠিত হতে যাওয়া নতুন জোট সরকারের নেতৃত্ব দেবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ইউনিফাইড মার্ক্সিস্ট লেনিনিস্ট (ইউএমএল) নেতা কে পি শর্মা ওলি।

কে পি শর্মা ওলি শনিবার তার জোটের অংশীদার নেপালি কংগ্রেসের (এনসি) সাথে আলোচনায় ব্যস্ত ছিলেন। এ আলোচনায় নতুন জোট সরকারের মন্ত্রীদের তালিকা প্রস্তুত করা হয় বলে ধারণা করা হচ্ছে। সোমবার নতুন জোট সরকারের মন্ত্রীসভার শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে৷

রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল রোববার বিকেলের মধ্যে এনসি-ইউএমএল জোটের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৭২ বছর বয়সী ওলিকে নিয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার সকালে রাষ্ট্রপতি নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান শুরু হওয়ার আগে সোমবার একটি ছোট মন্ত্রিসভা ঘোষণা করা হতে পারে বলে এনসি এবং ইউএমএলের ঘনিষ্ঠ সূত্রগুলি জানিয়েছে।

শুক্রবার রাতে ওলি নেপালি কংগ্রেস (এনসি) সভাপতি শের বাহাদুর দেউবার সমর্থনে সংবিধানের অনুচ্ছেদ ৭৬-২ এর অধীনে সরকার গঠনের জন্য দাবি উত্থাপন করেন এবং তার দাবির সমর্থনে ১৬৫ জন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ (এইচওআর) সদস্যের স্বাক্ষর জমা দিয়েছিলেন যাদের মধ্যে তার দলের ৭৭ জন এবং নেপালি কংগ্রেসের ৮৮ জন। ।

রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল শুক্রবার রাজনৈতিক দলগুলিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য রোববার সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেধে দিয়ে নতুন সরকার গঠনের দাবি করার আহ্বান জানান।

এরপর আলোচনায় বসে এনসি ও ইউএমএল। আলোচনার সিদ্ধান্ত অনুসারে, নেপালের মোট ২১ মন্ত্রণালয়ের মধ্যে এনসি নয়টি মন্ত্রণালয় এবং ইউএমএল আটটি এবং প্রধানমন্ত্রীর পদ পাবে বলে ওলির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।

হোম, ফরেন, ফাইন্যান্স এবং এনার্জির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এনসি ও ইউএমএল ভাগাভাগি করবে। এনসি সম্ভবত হোমের পোর্টফোলিও পাবে এবং ইউএমএল ফাইন্যান্স পাবে বলেও সূত্রটি জানিয়েছে।

এর আগের মেয়াদে ২০২২ সালের ডিসেম্বরে সরকার গঠন করেছিলেন পুষ্প কমল দহল। তখন তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হন তিনি। এরপর ক্ষমতা টিকিয়ে রাখতে তাকে তিনবার জোট বদলাতে হয়। আর পাঁচবার পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হয়। তবে শেষমেশ গতকাল পঞ্চমবারের অনাস্থা ভোটে হেরে যান।

২০০৮ সালে নেপালে ২৩৯ বছরের পুরনো রাজতন্ত্রের অবসান ঘটে। এরপর থেকে গণতান্ত্রিক নেপালে চলছে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা।

কে পি শর্মা ওলি নতুন সরকার গঠন করলে সেটা হবে ২০০৮ সালের পর দেশটিতে ১৪তম গণতান্ত্রিক সরকার। নেপালের রাজনীতির গতিপ্রকৃতি সবসময় বড় দুই প্রতিবেশী ভারত ও চীনের কড়া নজরদারিতে থাকে।

হিমালয়ঘেঁষা নেপালে এই দুই দেশেরই বড় বিনিয়োগ রয়েছে। দিল্লি ও বেইজিং নেপাল ও নেপালের রাজনীতিতে প্রভাব রাখতে চায়।

রাজনৈতিক অনিশ্চয়তার মুখে প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সরকারের ওপর থেকে গত সপ্তাহে সমর্থন তুলে নেয় অন্যতম বৃহত্তম জোটসঙ্গী ইউএমএল। দলটির নেতৃত্বে রয়েছেন কে পি শর্মা ওলি।

এরপর পরিস্থিতি এমন দাঁড়ায় যে ৬৯ বছর বয়সী প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সামনে দুইটি বিকল্প খোলা ছিল। হয় তাকে সরকার প্রধানের পদ ছাড়তে হবে, নতুবা পার্লামেন্টে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুষ্প কমল দ্বিতীয় বিকল্প বেছে নিয়ে ব্যর্থ হন।

কে পি শর্মা ওলি এর আগে দুইবার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। গত জুনের শেষের দিকে তিনি মধ্যপন্থী দল নেপালি কংগ্রেসের (এনসি) সঙ্গে একটি চুক্তি করেন। এর ফলে পার্লামেন্টে এই জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথ সুগম হয়। তখন থেকেই বোঝা যাচ্ছিল, কে পি শর্মা ওলি নতুন সরকার গড়বেন।

 

একাত্তর/জো
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর