পাকিস্তানে সামরিক ঘাঁটিতে হামলায় চার সেনা নিহত

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১০:০৮ পিএম

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলায় অন্তত চার সেনা নিহত হয়েছে।

বুধবার সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিরা বন্দুক, হ্যান্ড গ্রেনেড ও রকেট নিয়ে এই হামলা চালায়। খবর: আলজাজিরা।

এক বিবৃতিতে পাক-সেনাবাহিনী বলেছে, হামলায় আরও পাঁচ সেনা গুরুতর আহত হয়েছে। সেনাবাহিনীর পাল্টা হামলায় অন্তত তিন সশস্ত্র হামলাকারী নিহত হয়েছে। অপর দুই হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বালুচিস্তানের জভ জেলায় বুধবার ভোরে একাধিক সশস্ত্র ব্যক্তি এই হামলা চালিয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানান, সেনাদের বসবাসের স্থানে গ্রেনেড ছোড়ার পর সশস্ত্র ব্যক্তিরা কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। সন্ত্রাসীদের প্রাথমিক লক্ষ্য ছিল ঘাঁটিতে ঢুকে পড়া। কিন্তু দায়িত্বে থাকা সেনাদের চোখে তারা ধরা পড়ে যায়। তুমুল গোলাগুলির পর ছোট একটি এলাকায় সন্ত্রাসীদের ঘিরে ফেলা হয়।

নতুন গঠিত একটি জঙ্গি সংগঠন তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে, হামলাকারীর ছবি ও ভিডিও প্রকাশ করা হবে।

আরও পড়ুন: পাকিস্তানে ফ্রিজের বিস্ফোরণে পুড়ে শিশুসহ একই পরিবারের ১০ জন নিহত

খনিজ সমৃদ্ধ পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির সীমান্ত আফগানিস্তান ও ইরানের সঙ্গে। দীর্ঘদিন ধরেই এখানে জাতিগত বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তা রয়েছে।  


একাত্তর/জো

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর