বিএনপির যুগ্ম-মহাসচিবকে আদালতে হাজিরা দিতে বাধা, গাড়ি ভাঙচুর

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৪:১৩ পিএম

নরসিংদীতে জোড়া হত্যা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের আদালতে আত্মসমর্পণ প্রতিহত করতে আদালত প্রাঙ্গণসহ সড়কে অবস্থান নিয়ে অবরোধ ও ভাঙচুর চালিয়েছে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা।

বৃহস্পতিবার খায়রুল কবির খোকন নরসিংদী আদালতে জামিন নিতে আসবেন- এ খবর পেয়ে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের নেতৃত্বে সকাল ১০টা থেকেই স্টেডিয়ামের সামনে রাস্তায় অবরোধ করে রাখে এবং সড়কে বিক্ষোভ মিছিল করে।

এসময়  হাইকোর্টের আইনজীবীরা আদালতে ঢুকতে চাইলে পদবঞ্চিত নেতারা তাদের তিনটি গাড়ি ভাঙচুর করেন। এসময় আদালত প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত প্রাঙ্গনে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়।

ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলন করে আসছে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা।

এরই ধারাবাহিকতায় ২৫ মে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিলে বের করে। ওই সময় মিছিলে দুর্বৃত্তরা গুলি ছুড়ে। তাতে ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় খায়রুল কবির খোকন ও তার স্ত্রীসহ ৩০ জনের বিরুদ্ধে নিহত ছাদেকুরের ভাই আলতাফ হোসেন মামলা করেন।

আরও পড়ুন: সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহস্থকে গলাকেটে হত্যা

ওই মামলায় খাইরুল কবিব খোকন আদালতে আত্মসমর্পণের জন্য নরসিংদী আসছেন- এমন খবরে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা বিক্ষোভ মিছিল ও তাকে প্রতিহতের করার চেষ্টা করেন। এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।


একাত্তর/জো

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর