নাটোরে থানা হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলার নির্দেশ

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০২:০০ পিএম

নাটোরে থানা হেফাজতে আসামিদের নির্যাতনের অভিযোগে উঠেছে অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও দুই উপপরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে।

এঘটনায় বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন লালপুর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন।

সত্যতা নিশ্চিত করে লালপুর আমলী আদালতের বেঞ্চ সহকারী আব্দুল্লাহ বিশ্বাস জানান, বড়াইগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন, উপপরিদর্শক মো. জাহিদ হাসান, উপপরিদর্শক ওমর ফারুক শিমুল এবং অপর এক কনস্টেবল তাদেরকে নির্যাতন করেছেন বলে আদালতের কাছে দেয়া জবানবন্দীতে আসামীরা অভিযোগ করেন।

তিনি আরও জানান, বুধবার লালপুর থানা পুলিশ অটোরিকশা ছিনতাই মামলায় মো. সোহাগ হোসেন, মো. শামীম মোল্লা, মো. সালাম ও মো. রাকিবুল ইসলাম রাকিব নামে চার আসামিকে আদালতে পাঠায়। এসময় চার আসামির মধ্যে রাকিব বাদে তিনজনই থানায় পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ করেন।

পরে আসামিদের ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করার জন্য নাটোরের জেল সুপারকে এবং নাটোর আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ককে আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার বিকালে আদালতে মেডিকের সার্টিফিকেট দেন আবাসিক চিকিৎসক ডা. মো. সামিউল ইসলাম। আসামিদের মধ্যে মো. সালাম এবং মো. শামীম মোল্লার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া যায়। অপর আসামি সোহাগের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই বলে চিকিৎসক প্রতিবেদন দিয়েছেন।

এরপর নাটোরের পুলিশ সুপারকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে ১৫ জুলাই তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে আদেশ দেয় আদালত।

আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান জানান, অটোরিকশা ছিনতাই মামলার আসামিদের ধরতে গেলে তারা দৌড় দিয়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। পরে আদালতে নির্যাতনের অভিযোগ করেছে। আদালতের আদেশের কথা শুনেছি। আদেশের কপি পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/জো

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর