বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা-অগ্নিসংযোগ

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১২:৪৩ পিএম

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে হামলার পর আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রয়টার্সের খবরে বলা হয়, বুধবার রাতে কয়েকশো বিক্ষোভকারী দূতাবাসের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দেন। সুইডেনে কোরআন পোড়ানোর জেরে দূতাবাসে হামলার এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বাগদাদের সুইডিশ দূতাবাসের কেউ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ইরাকসহ মুসলিম বিশ্বের দেশগুলো প্রতিবাদ জানিয়েছে। একই ঘটনার জেরে বাগদাদে বিক্ষোভের ডাক দিয়েছিলেন শিয়া সম্প্রদায়ের ধর্মগুরু মুক্তাদা আল-সদরের সমর্থকেরা।

মুক্তাদা আল-সদরের সমর্থক হিসেবে পরিচিত ‘ওয়ান বাগদাদ’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলে দিবাগত রাত একটা থেকে কয়েকটি ভিডিও পোস্ট করা হয়। শুরুর দিকের একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারী ব্যক্তিরা বাগদাদে সুইডেনের দূতাবাসের সামনে জড়ো হয়েছেন। এর ঘণ্টাখানেক পর হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে অন্য একটি ভিডিওতে দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। যদিও রয়টার্সের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এমনকি বিক্ষোভ, হামলা ও অগ্নিকাণ্ডের সময় দূতাবাসের ভেতরে কেউ ছিলেন কি-না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে বন্দুক হামলায় হামলাকারীসহ নিহত তিন

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসে আগুন ধরিয়ে দেওয়ার নিন্দা জানিয়ে এ হামলায় জড়িতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর প্রতি আহবান জানায়।


একাত্তর/আরএ

আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন...
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
পারস্য উপসাগরের ভূ-রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা 'কন্ট্রোল...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর