মাতাল হয়ে গাড়ি চালানো, কিউই মন্ত্রীর পদত্যাগ

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৪:০১ পিএম

মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে গ্রেপ্তার হওয়া পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালেন। তার বিরুদ্ধে দায়িত্বহীনভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। 

রোববার রাতে রাজধানী ওয়েলিংটনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

৩৯ বয়সী কিরি অ্যালেন হলেন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের মন্ত্রিসভার চতুর্থ মন্ত্রী, যিনি অক্টোবরে নির্বাচনের আগে পদত্যাগ করলেন ।  

গ্রেপ্তারের পর তাকে চার ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল। এ ঘটনায় তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, অ্যালেন প্রচন্ড মানসিক যন্ত্রণায় ভুগছিলেন, তিনি আপাতত সংসদ সদস্য হিসাবে থাকবেন ।

প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘অ্যালেন বুঝতে পেরেছেন তিনি মন্ত্রীত্ব বহাল রাখতে  অযোগ্য, বিশেষ করে একজন বিচারমন্ত্রী হয়ে যিনি ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত ।  

অ্যালেন নিশ্চিত করেন, গত মাসে তার সাথে তার সঙ্গীর বিচ্ছেদ হয়েছে। তাই তিনি মানসিকভাবে ভালো ছিলেন না। 

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, তিনি পার্লামেন্টে ফিরে এসেছেন, এই বিশ্বাসে যে তিনি তার চাকরির সাথে ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবেন। 

আরও পড়ুন: পাকিস্তান ও আফগানিস্তানে বন্যা-ভূমিধ্বসে ৪৪ মৃত্যু

অ্যালেনকে একসময় লেবার পার্টির প্রিয়জন হিসেবে দেখা হতো। এমনকি তাকে প্রাক্তন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের উত্তরসূরি হওয়ার পরামর্শ দিয়েছিলেন অনেকে।  


একাত্তর/পিএজে

ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় নতুন করে আটজনকে গ্রেপ্তার করেছে। এর আগে তিনজনসহ এ নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করলো দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর