গ্রিসে দাবানলের আগুনে বিমানঘাঁটিতে বিস্ফোরণ

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৬:১৮ পিএম

গ্রিসে চলমান দাবানল দেশটির বিমানবাহিনীর একটি ঘাঁটির গোলাবারুদ ডিপোতে পৌঁছানোর পর শক্তিশালী বিস্ফোরণ ঘটায় সেখান থেকে বেশ কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান সরিয়ে নেয়া হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রীক ট্যাকটিক্যাল এয়ার ফোর্সের ১১১ কমব্যাট উইংয়ের আবাসস্থল ঘাঁটিটিতে এ ঘটনা ঘটে। 

বিস্ফোরণের পর কয়েক মাইল দূর পর্যন্ত শকওয়েভ অনুভূত হয় এবং নিকটবর্তী নিয়া আনচিয়ালোস দ্বীপের ১৩৩ জন বাসিন্দা সমুদ্রপথে পালিয়ে যান। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এফ-১৬ মিসাইল এবং বোমাগুলো রানওয়ে থেকে ছয় কিলোমিটার উত্তরে একটি ডিপোতে সংরক্ষণ করা হয়েছে।

দাবানল ঘাঁটির পশ্চিম প্রান্তে পৌঁছানোর সাথে সাথে, পুলিশ একটি নিরাপত্তাবলয় স্থাপন করে। এসময় এলাকাটি বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে।

এতে কেউ আহত না হলেও নিয়া আনচিয়ালোসে অনেক জানালার কাঁচ ভেঙে যায়। গির্জার ঘণ্টা বাজিয়ে বাসিন্দাদের বাড়ি ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করার পর বেশ কয়েকটি গ্রাম খালি করে ফেলা হয়। 

বিস্ফোরণে ভোলোস শহরের ম্যাগনেসিয়া অঞ্চলের উপকূলের কিছু দূরেও শকওয়েভ অনুভূত হয়। এছাড়া আনচিয়ালোর ঠিক বাইরে একটি বড় ওয়াইন কো-অপারেটিভ আগুনে পুড়ে গেছে।

বিকেলের দিকে কোস্টগার্ডের ও ব্যক্তিগত নৌকায় করে বাসিন্দাদের সাগরপথে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। 

বিমানবাহিনী পরে জানায়, ১১১ কমব্যাট উইং ঘাঁটি নিরাপদ রয়েছে। গোলাবারুদ ডিপোর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং এফ-১৬ বহরকে লারিসায় অন্য একটি যুদ্ধ স্কোয়াড্রনের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

গ্রীক ফায়ার সার্ভিস শুক্রবার বলেছে, মধ্য গ্রিসের পাশাপাশি রোডস, করফু এবং ইভিয়া দ্বীপপুঞ্জে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলের পর পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।

আরও পড়ুন: টাইফুন ডকসুরির আঘাতে লণ্ডভণ্ড চীন

গত সপ্তাহে হাজার হাজার পর্যটক এবং বাসিন্দাদের এই জনপ্রিয় গন্তব্যস্থলগুলো থেকে পালিয়ে যেতে হয়েছে।

যদিও আগুন অনেকাংশে কমে গেছে, গ্রীস মঙ্গলবার কারিস্টোসে আগুনের সাথে লড়াই করার সময় কানাডার ওয়াটার-বোমার বিমান বিধ্বস্ত হওয়া দুই পাইলটের মৃত্যুর জন্য শোক পালন করছে।


একাত্তর/এসজে

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। 
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর