মস্কোতে আবারও ড্রোন হামলা, ইউক্রেনকে দুষলেন মেয়র

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০২:৩১ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোয় আবারও ড্রোন হামলা হয়েছে এবং এজন্য যথারীতি ইউক্রেনকে দায়ী করছেন মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ান।

রোববার তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে তবে হামলায় দুইটি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মেয়র। খবর: আলজাজিরা।

এদিকে একে ‘সন্ত্রাসী হামলার চেষ্টা’ বলে নিন্দা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

মেয়র সোবানিয়ান জানান, রোববার ভোরের দিকে ড্রোনের আঘাতে দুইটি বহুতল ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে আশপাশের বিমানবন্দর তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, মস্কো শহরে কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। বাকি দুইটি ইলেকট্রনিক প্রযুক্তিতে ধ্বংস করা হয়। সেগুলো একটি ভবনে বিধ্বস্ত হয়েছে।

শহরের দুইটি ভবনে সামান্য ক্ষয়ক্ষতির কথা জানানোর পাশাপাশি কেউ আহত বা নিহত হননি বলেও নিশ্চিত করেন মস্কোর মেয়র।

রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাসের প্রতিবেদনে বলা হয়, ড্রোন হামলার এ ঘটনায় মস্কোর ভনুকোভো বিমানবন্দর বিমান চলাচল বন্ধ ছিল। এক ঘণ্টা পর কার্যক্রম স্বাভাবিক হয়।

আরও পড়ুন: থাইল্যান্ডে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ১২

কয়েকদিন আগেই মস্কোয় এ ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার অভ্যন্তর এ ধরণের হামলার ঘটনা ঘটে আসছে। বরাবরই এজন্য ইউক্রেনকে দোষারোপ করা হতে থাকলেও এর কোনটির দায় স্বীকার করেনি কিয়েভ। 


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর