রূপগঞ্জ থেকে চুরি হওয়া তেল বোঝাই পিকআপ উদ্ধার, আটক পাঁচ

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৬:২১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়া সয়াবিন তেল বোঝাই পিকআপ ভ্যান মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপ চালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার বিকালে রূপগঞ্জ থানার ওসি তদন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন, পিকআপ চালক পলাশ, হেলপার দেলোয়ার, জাহিদ মিয়া, সিরাজুল ও দেলোয়ার হোসেন।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, গত ২১ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জের তারাবো এলাকার শবনম ভেজিটেবল অয়েল মিল থেকে ৩০ ড্রাম ভর্তি পাঁচ হাজার ৫৮০ লিটার সয়াবিন তেল (যার আনুমানিক মূল্য আট লাখ ৫০ হাজার টাকা) নিয়ে একটি পিকআপ কারখানা থেকে বের হয়ে মুড়াপাড়া বাজারে ফয়সাল ষ্টোরের উদ্দেশে রওনা হয়। পিকআপ চালক পলাশ ও মকবুল সেখানে না গিয়ে কৌশলে আরও কয়েকজনের সহায়তায় পিকআপ নিয়ে পালিয়ে যান। বহু খোঁজাখুঁজির পর না পেয়ে ২৩ জুলাই তেলের মালিক ফারুক মিয়া বাদি হয়ে চালক ও হেলপারকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: শেরপুরে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে শিশুকেন্দ্র

তিনি আরও জানান, মামলার পর পুলিশ প্রথমে চালক পলাশ ও হেলপার মকবুলকে রূপগঞ্জের মাসাবো এলাকা থেকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পরে রাজধানীর বাসাবো থেকে জাহিদ ও সিরাজুলকে আটক করে। আটককৃতদের নিয়ে মঙ্গলবার সকালে রূপগঞ্জ থানা পুলিশ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী বাজারে দেলোয়ার হোসেনের দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া ৩০ ড্রাম তেলের মধ্যে তিন ড্রাম সয়াবিন তেলসহ আরেও চারটি খালি ড্রাম উদ্ধার করেন। এসময় আটক করা হয় দোকানদার দেলোয়ার হোসেনকে।

মঙ্গলবার বিকেলে আটকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  


একাত্তর/আরবিএস  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর