হরিয়ানার হিংসা ছড়িয়ে পরার আশঙ্কায় দিল্লিতে সতর্কতা

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৯:৩৭ পিএম

ভারতের হরিয়ানা রাজ্যের হিংসা ছড়িয়ে পড়তে পারে দিল্লিতেও। এই আশঙ্কায় দেশটির রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে উচ্চমাত্রার সতর্কতা বা হাই অ্যালার্ট। গত তিনদিন ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হরিয়ানা। পাঁচজনের বেশি নিহত হয়েছে। ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশেষ করে হরিয়ানার সহিংসতা পাশের অভিজাত গুরুগ্রামে ছড়িয়ে পরার পর নড়েচড়ে বসেছে দিল্লি। এরিমধ্যে হরিয়ানার ঘটনার প্রতিবাদে দিল্লির নির্মাণ বিহার মেট্রো স্টেশনের বাইরে বিক্ষোভ দেখিয়েছে বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা বিক্ষোভ করেছে।

image


এদিকে, হরিয়ানার মানেসরে বিশ্বম দাস মন্দিরে বুধবার বিকেল চারটায় মহাপঞ্চায়েত ডেকেছে বিশ্বহিন্দু পরিষদ। আবার বিশ্ব হিন্দু পরিষদ নয়ডা স্টেডিয়াম থেকে প্রতিবাদ মিছিল বের করার কথা ঘোষণা করেছে। এই পরিস্থিতি হাই এলার্ট জারি করেছে দিল্লির প্রশাসন।

রাজধানীতে সংঘর্ষ ছড়িয়ে না পড়ে সেজন্য নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। নজরদারি বাড়িয়েছে স্থানীয় পুলিশ। স্পর্শকাতর এলাকায় ড্রোন দিয়ে নজরদারি করা হচ্ছে।

দিল্লির পুলিশ জানিয়েছে, পাশের রাজ্যের সংঘর্ষ যেন কোনোভাবেই রাজধানীতে প্রবেশ না করে সেজন্য সতর্ক তারা।

image


এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সংঘর্ষ গুরুগ্রামের ৭০ নম্বর সেক্টরে ছড়িয়ে পড়ে। যা রাজধানী দিল্লি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। মঙ্গলবার রাতে গুরুগ্রামে মুসলিমদের দোকানপাট-বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন: রোমানিয়ার পাশে ইউক্রেনের শস্য গুদামে ড্রোন হামলা

সংঘর্ষের পর রাজ্যে- স্কুল-কলেজ বন্ধ হয়ে গেছে, ট্রাফিক অচল হয়ে গেছে এমন গুজব ছড়িয়ে পড়েছে। এসব গুজব বিশ্বাস না করতে সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ জানিয়েছে, বুধবার আর সেখানে বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি।


একাত্তর/আরএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর