ফেসবুক প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০১:২৭ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধসহ বিভিন্ন বিষয়ে ফেসবুক প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন অপপ্রচার বন্ধ করা যায়, সে বিষয়ে আলোচনা হয় এ বৈঠকে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনের সময় কেউ অপপ্রচার চালালে বা সাম্প্রদায়িকতাকে উস্কে এমন মন্তব্য থাকলে সংশ্লিষ্ট একাউন্ট ব্লক করে দেয়ার অনুমতি চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। 

তিনি জানান, এ সংক্রান্ত একটি টিম কমিশনের অধীনে কাজ করবে। আর এই ক্ষমতা তফসিল ঘোষণার পর প্রয়োগ করতে পারবে ফেসবুক। 

আরও পড়ুন: বঙ্গবন্ধুকন্যাকে ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধার আশীর্বাদ

তিনি আরও জানান, তবে এটি একটি প্রাথমিক বৈঠক। এ বিষয়ে আরও বৈঠক হবে কমিশনের সাথে ফেসবুক কর্তৃপক্ষের। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।


একাত্তর/জো

নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
নৈতিক স্খলনের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। স্পিকারের তরফ থেকে...
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
চলতি বছরের মধ্যেই তামাক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নে সরকারি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ই-সিগারেট নিয়ন্ত্রণ...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একচুলও ছাড় দিতে নারাজ বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট। বুধবারের তীব্র সংঘাত ও আটক নাটকের পর বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজধানী...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর