নাশকতার চেষ্টা হলে নির্মূলে বদ্ধপরিকর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

দেশের যেকোনো স্থানে অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা নির্মূলে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শপথ হচ্ছে, প্রয়োজনে প্রাণের বিনিময়েও দেশের সম্পদ রক্ষা করা। বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছেন। গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে।

তিনি আরও বলেন, কিছু শ্রমিক নামধারী ব্যক্তি নানা ধরনের পাঁয়তারা করছেন। তবে তাদের এসব চেষ্টা সফল হবে না। সীমান্তের ওপারে কে কী করছেন, তা না জানলেও দেশের ভেতরে কী ঘটছে, সে বিষয়ে সরকার অবগত রয়েছে।

একাত্তর/কেআই
আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বেশি সময়ে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অনিয়ম,...
আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে।
১৬ ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘পতিত আওয়ামী শক্তির পলাতক দল দেশের লুকায়িত দলকে বিপদের মুখে ফেলছে।’
কর আদায় বাড়াতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যবসার খরচ কমাতে রিয়েল টাইম বাজারভিত্তিক লেনদেনে গুরুত্ব দিচ্ছে সরকার। জনগণ ও...
আওয়ামী লীগ দেড় যুগ ধরে দেশের মানুষের অর্থ লুট করে অর্থনীতি ধ্বংস করেছে। সেই লুটের টাকায় দলটি এখন দেশকে ধ্বংস করার অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ইতালির পার্লামেন্টে পাস হয়েছে আলোচিত শিক্ষা সংস্কার আইন। নতুন এ আইনে স্কুলে শিক্ষার্থীদের বোরকা ও নিকাবের মতো মুখঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, স্কুলের প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি...
কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিট হুকস্ট্রাকে বহিষ্কারের দাবিতে করা একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন দুই লাখ ৮০ হাজারের বেশি কানাডীয় নাগরিক।  দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর