ইমরান খানকে ধসিয়ে দেয়ার পেছনে যুক্তরাষ্ট্র!

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৯:১৭ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিলো এমন একটি খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ আউটলেট দ্য ইন্টারসেপ্ট পাকিস্তান সরকারের কিছু নথির বরাত দিয়ে প্রতিবেদনটি ছাপা হয়

স্বয়ং ইমরান খানই প্রথম দাবি করেছিলেন যে, তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্রে বিষয়টি নিয়ে দেশটিতে আলোচনাও হয়েছে বিস্তর এবার তাঁর দাবির স্বপক্ষে প্রমাণও দিয়েদিলো যুক্তরাষ্ট্রেরই একটি সংবাদ মাধ্যম

বছর দেড়েক আগে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত এবং মার্কিন পররাষ্ট্র দফতরের দুই কর্মকর্তার মধ্যে একটি বৈঠক হয় তার একমাস পরই সংসদে অনাস্থা ভোটে অভিসংশিত হন ইমরান খান

মার্কিন সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, পাকিস্তান সরকারের বিভিন্ন নথি বলছে, সংসদে অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীরও সমর্থন ছিলো

ইন্টারসেপ্টের দাবি, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইমরানের বিরুদ্ধে তাদের নিয়মিত কৌশল প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি দূতকে জানানো হয়, ইমরানকে সরিয়ে দেওয়া হলে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের উষ্ণ সম্পর্ক থাকবে, নইলে পাকিস্তানকে একঘরে করে দেওয়া হবে

যুক্তরাষ্ট্রের এমন মনোভাবের কারণ সম্পর্কে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ইমরান খানের পররাষ্ট্রনীতি নিয়ে আপত্তি তুলেছিল যুক্তরাষ্ট্র সেইসময় ইমরান খানের মস্কো সফর ক্ষুব্ধ করে তোলে যুক্তরাষ্ট্রকে

আলোচিত সেই বৈঠকে রাশিয়া-ইউক্রেন সংঘাতে পাকিস্তানের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

ইন্টারসেপ্টের তথ্য অনুযায়ী, ডোনাল্ড বলেছেন, তিনি মনে করেন, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট সফল হলে ওয়াশিংটনে সবাইকে ক্ষমা করা হবে কারণ, তার রাশিয়া সফরটিকে একটি সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে তবে পরবর্তীতে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রতিবেদনে আরো বলা হয়, পাঁচ আগস্ট ইমরান খানকে যখন দুর্নীতির অভিযোগে তিন বছরের কারাদণ্ডে দেওয়া হয় তখন থেকে আরও নাজুক হয়ে পড়ে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আর আদালতের সিদ্ধান্তে পাকিস্তানের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান



ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল ট্যাঙ্কারে যে কোনো মার্কিন হামলার জবাবে সমান ও সমপরিমাণ পাল্টা আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মধ্যপ্রাচ্য...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাথে ছয় মাস ধরে চলা যুদ্ধ ও পারস্পরিক হামলার ধারাবাহিকতায় পারস্য উপসাগরে নতুন 'বিধিনিষেধ অঞ্চল' ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সাথে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী...
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট তীব্র অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে নিজস্ব প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্বার্থে আঘাত এলে এর বিপরীতে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হবে...
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর