বিমান দুর্ঘটনায় ওয়াগনার বস প্রিগোজিন নিহত

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১০:৪৫ এএম

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোজিন নিহত হয়েছেন। এসময় দুর্ঘটনায় তার সাথে থাকা আরও বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার বিবিসির খবরে রাশিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বরাতে বলা হয়, যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে- তার যাত্রী তালিকায় ওয়াগনার বস ইয়েভগেনি প্রিগোজিনের নাম রয়েছে।

জানা যায়, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী বিমানটিতে সাতজন যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন।

অন্যদিকে, রাশিয়ার বার্তা সংস্থা তাসের খবরে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক রোসাভিয়েটসিয়ার বরাতে বলা হচ্ছে, প্রিগোজিন যাত্রী তালিকায় ছিলেন। তবে তিনি ওই ফ্লাইটে উঠেছিলেন কিনা তা সংস্থাটি নিশ্চিত করতে পারেনি।

তাসের খবরে আরও বলা হয়, বিমানটি মাটিতে পড়ার সময় এতে আগুন ধরে যায়। এরইমধ্যে চারটি মৃতদেহের সন্দান পাওয়া গেছে।

জুলাই মাসে বিদ্রোহের পর থেকে নিজেকে অনেকটা আড়ালেই রাখছেন প্রিগোজিন। মাত্র ২৪ ঘণ্টা টিকে থাকা বিদ্রোহে গ্রুপটি দক্ষিণ রাশিয়ার শহর রোস্তভে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। যদিও পরবর্তীতে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসে ওয়াগনার গ্রুপ।

ধারণা করা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পূর্বে ওয়াগনার গ্রুপের সৈন্য সংখ্যা ছিল প্রায় ৫ হাজার। এদের মধ্যে বেশিরভাগই এসেছিলেন রাশিয়ার এলিট রেজিমেন্ট কিংবা স্পেশাল ফোর্স থেকে।

আরও পড়ুন: দূরের নয় চাঁদমামা হবে ট্যুরের: মোদী

তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ওয়াগনার গ্রুপের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত জুনে প্রিগোজিন জানান, বর্তমানে মার্সেনারি গ্রুপটির সৈন্য সংখ্যা প্রায় ২৫ হাজার।


একাত্তর/আরএ

শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর