সেপ্টেম্বরে শুরু হচ্ছে ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ প্রশিক্ষণ

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৮:২৫ পিএম

আগামী মাসেই শুরু হচ্ছে ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ। বেশ কয়েকজন পাইলটের পাশাপাশি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণের জন্য কয়েক ডজন ক্রুকেও প্রশিক্ষণ দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার এ কথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্যাট বলেন, সেপ্টেম্বর মাসে ইউক্রেনীয় পাইলটদের ইংরেজি ভাষার প্রশিক্ষণ শুরু হবে। এর পরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে তাদের এফ-১৬ চালানোর প্রশিক্ষণ দেয়া হবে।

এর আগে গত সপ্তাহে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এ প্রতিযোগিতায় নতুন করে যোগ দিয়েছে নরওয়ে। দেশটির প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, তার দেশও ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে।

এদিকে, ডেনমার্ক আট ইউক্রেনীয় পাইলটকে এফ-১৬ উড়ানোর প্রশিক্ষণ দেয়া শুরু করেছে। এরইমধ্যে ৬৫ জন ইউক্রেনীয় স্ক্রাইডস্ট্রুপের ডেনিশ সামরিক বিমান ঘাঁটিতে পৌঁছেছে।

গত সপ্তাহে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা এই শরৎ এবং শীতকালে এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করতে পারবে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি ২০২২ সাল থেকে পশ্চিমা দেশগুলোর কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছিলেন। ইউক্রেন মনে করে রাশিয়ার বিরুদ্ধে তাদের পাল্টা আক্রমণে জয়লাভের ক্ষেত্রে এফ-১৬ যুদ্ধবিমান গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একাত্তর/আরবিএস  
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর