এবার চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি!

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৩:১৫ পিএম

টানা ৪০ দিনের যাত্রা শেষে ২৩ আগস্ট চাঁদের বুকে অবতরণ করে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। যার মধ্যদিয়ে আন্তর্জাতিক স্পেস ক্লাবে জায়গা করে নিলো দেশটি। চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং স্পটের নাম 'শিবশক্তি' রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একদিকে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, অন্যদিকে এই নামকরণ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরইমধ্যে নতুন বিতর্কের জন্ম দিলেন সর্বভারতীয় হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ।

এবার চাঁদকে 'হিন্দু রাষ্ট্র' হিসেবে ঘোষণার দাবি তুলেছেন তিনি। আর চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং স্পটকে সেই রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চান তিনি।

রোববার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ দাবি করেন। খবর এনডিটিভির। 

ভিডিওতে স্বামী চক্রপানি মহারাজ বলেন, এ বিষয়ে ভারত সরকারের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত যাতে 'কোনো সন্ত্রাসী' সেখানে পৌঁছাতে না পারে।

তিনি আরও বলেন, পার্লামেন্টের দ্বারা চাঁদকে হিন্দু সনাতন রাষ্ট্র ঘোষণা করা উচিত। আর চন্দ্রযান-৩ এর অবতরণের ওই স্থানটিকে রাজধানী 'শিবশক্তি পয়েন্ট' হিসেবে গড়ে তুলতে হবে, যাতে জিহাদি মানসিকতার কোনো সন্ত্রাসী সেখানে পৌঁছতে না পারে। 

তবে এবারই প্রথম নয়, এর আগেও নানা কারণে আলোচনায় এসেছেন স্বামী চক্রপানি। ২০২০ সালে দেশটি যখন করোন মহামারির সাথে লড়াই করছিল, সে সময় তিনি রাজধানীতে একটি 'গৌমূত্র পার্টি'র আয়োজন করেছিলেন। যেখানে তিনি এবং তার সহযোগী অল ইন্ডিয়া হিন্দু মহাসভার সদস্যরা করোনা থেকে বাঁচতে গোমূত্র পান করেছিলেন।

২০১৮ সালে কেরালায় বিধ্বংসী বন্যার সময় তিনি বলেছিলেন, যে রাজ্যে গরুর মাংস খাওয়া হয়, তাদের সাহায্য করা উচিত নয়।

সবশেষ চলতি বছরের শুরুর দিকে হিন্দু ধর্মের অবমাননা করে এমন সিনেমা, ওয়েবসিরিজ ও মিউজিক ভিডিও নিরীক্ষণের জন্য তিনি 'ধর্ম সেন্সর বোর্ড' গঠন করেন। যা ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছিল। 

আরবিএস  
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর