বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম

বুরকিনা ফাসোয় এক সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর চার সহকারী ও এক পুলিশ সদস্য নিহত হয়েছে।  শুক্রবার সিলমিউগুর আশেপাশে একটি ভিডিপি অবস্থানের ওপর এ হামলা চালানো হয় বলে সেনাবাহিনী শনিবার এ কথা জানায়।

সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, সিলমিউগুর ওই ভিডিপি অবস্থানে (প্রতিরক্ষার জন্য স্বেচ্ছাসেবক,  সেনাবাহিনীতে বেসামরিক সহায়ক) হামলার পরে শক্তিবৃদ্ধির জন্য কয়েকটি পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছে। খবর এএফপি’র।

বিবৃতিতে আরও বলা হয়, তাদের বাহিনী প্রায় ১০ সন্ত্রাসীকে হত্যা করেছে এবং তাদের পিছু হটতে বাধ্য করেছে। একজন পুলিশ অফিসার এবং চারজন ভিডিপি দুর্ভাগ্যবশত এ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন।

শনিবার এক পৃথক বিবৃতিতে, বুরকিনা ফাসোর সেনাবাহিনী বলেছে, ৭ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে দেশের পশ্চিমে ৬৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। বিধ্বস্ত সন্ত্রাসী ঘাঁটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, খাদ্যসামগ্রী, যানবাহন এবং  যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে, ২০২২ সালের সেপ্টেম্বরের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে বেসামরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলার নিন্দা জানিয়ে বলেন, জিহাদিরা ‘কাপুরুষতা’ প্রদর্শন করছে।

একটি এনজিও’র গণনা অনুসারে, এই বছরের শুরু  থেকে ৫,০০০ এরও বেশি জিহাদি হামলায় ১৬ হাজারের বেশি বেসামরিক নাগরিক, সেনা এবং পুলিশ মারা গেছে।

আফ্রিকার সবচেয়ে বাজে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি সংকটগুলোর মধ্যে বুরকিনা ফাসো একটি। দেশটির অভ্যন্তরে ২০ লাখের  বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 

একাত্তর/জো
লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলায় দিপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন।
দিল্লিতে লাল কেল্লার কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারীর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। খবর এনডিটিভির।
৭২ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্তত ছয়টি দেশে সন্ত্রাসী হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।
পেহেলগাম হামলা নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়েগ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর